সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন

পোশাকের ভাঁজে রহস্যময় বার্তা নিয়ে তোলপাড়

২০১৪ সালে অ্যান্টিক শপ থেকে একটি ভিক্টোরিয়ান পোশাক কিনেছিলেন সারাহ রিভার্স কোফিল্ড। দাম পড়েছিল ১০০ ডলার। পেশায় প্রত্নতাত্ত্বিক এ নারী স্বাভাবিক আগ্রহের জায়গা থেকে পুরনো জিনিস কিনে থাকেন। সেইবারও তাই হয়েছিল। কিন্তু ঘটনাটি কতদূর গড়াবে তা নিয়ে কোনো ধারণাই ছিল না তার।

যুক্তরাষ্ট্রের নিউ ইংল্যান্ড অঞ্চলের একেবারে পূর্বাঞ্চলীয় রাজ্য মেইনের বাসিন্দা সারাহ। পোশাকটি কেনার পর তিনি আবিষ্কার করেন, কাপড়ের ভাঁজে ভাঁজে রয়েছে নানান রহস্য। ছিল কিছু জায়গার মানচিত্র ও গোপন সংকেত আঁকা ছেঁড়া দুটি কাগজ। পেয়েছিলেন একটি নামও- বেনেট।

প্রত্নতাত্ত্বিক হওয়ায় ঘটনাটি তলিয়ে দেখার আগ্রহ গড়পরতা মানুষের চেয়ে বেশি সারাহর। করলেন তাই। গুপ্ত শব্দ ও হাতে আঁকা চিত্রের বর্ণনাসহ পোশাকটির ছবি ব্লগে পোস্ট করেন। সারাহ চেয়েছিলেন, কাগজ দুটিতে থাকা সংকেতের মর্ম উদ্ধার করুক কেউ। তবে সময় ও ব্যস্ততার চাপে তিনি ব্যাপারটি ভুলে যান।

কিন্তু সারাহর অজান্তেই গুপ্তলিপি ও সংকেত নিয়ে আগ্রহী অপেশাদার তরুণ স্লিউথ কাগজগুলো নিয়ে কাজ করছিলেন। স্লিউথ বেশকিছু ষড়যন্ত্র তত্ত্ব খুঁজে পান। যে কারণে কারো কারো মনে হয়েছিল পোশাকটির মূল মালিক বেনেট মূলত একজন গুপ্তচর।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com