মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ভূমিসেবায় সাইবার নিরাপত্তাকে গুরুত্ব দেয়া হচ্ছে: ভূমিমন্ত্রী

ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেছেন, সরকার ভূমিসেবা সহজীকরণের পাশাপাশি ভূমিসেবা ব্যবস্থার সাইবার নিরাপত্তাকে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে।
আজ রাজধানীর ভূমি ভবনের সভাকক্ষে ভূমি মন্ত্রণালয়ের প্রকল্প অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ভূমি সচিব মোঃ খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত অবহিতকরণ সভায় আরও উপস্থিত ছিলেন ভূমিআপীল বোর্ডের  চেয়ারম্যান এ কে এম শামিমুল হক, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মোঃ আব্দুস সবুর মন্ডল, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক আনিস মাহমুদ, ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব  মোঃ জিয়াউদ্দীন আহমেদ প্রমুখ।
প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ উদ্যোগের আওতায় ভূমি সেবার ডিজিটালাইজেশন হচ্ছে উল্লেখ করে নারায়ণ চন্দ্র চন্দ আরো বলেন, ভূমি লেনদেনসহ ভূমি সংশ্লিষ্ট অসংখ্য কাজ নিয়মিত পরিচালিত হচ্ছে। এসব ভূমি সেবা নির্বিঘেœ দিতে হলে ভূমি সেবা কাঠামোর নিশ্চিদ্র সাইবার নিরাপত্তা অপরিহার্য।
মন্ত্রী স্পর্শকাতর তথ্য সুরক্ষা এবং ভূমি সেবা অবকাঠামোর প্রতি নাগরিকদের আস্থা সমুন্নত রাখতে একটি শক্তিশালী ও সহনশীল সাইবার নিরাপত্তা কাঠামোর প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, “সরকার সব ডিজিটাল সেবায় সাইবার নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে এবং ভূমি সেবাও এর ব্যতিক্রম নয়। রাষ্ট্রীয় স্পর্শকাতর তথ্যের নিরাপত্তা, নাগরিকদের সম্পত্তি সম্পর্কিত তথ্য এবং সম্পত্তি লেনদেন সম্পর্কিত তথ্যের নির্ভরযোগ্যতা নিশ্চিত করার বিষয়টি মাথায় রেখে আমাদের কাজ করতে হবে।”
ভূমিমন্ত্রী এ সময় ভূমি সেবা কাঠামোর সাইবার নিরাপত্তায় ভূমি মন্ত্রণালয় কর্তৃক ইতোমধ্যে গৃহীত কিছু উদ্যোগ যেমন- নিয়মিত ল্যান্ড সার্ভিস সাইটের দুর্বলতা পরীক্ষা (ভালনেরাবিলিটি টেস্ট), সাইবার বিশেষজ্ঞ নিয়োগ এবং ভূমি সেবা ব্যবস্থা অবকাঠামোর একটি সমন্বিত আইসিটি নিরাপত্তা নির্দেশিকা প্রণয়ণের বিষয়ে সন্তোষ প্রকাশ করেন।
তিনি বলেন, ‘প্রতিনিয়ত পরিবর্তনশীল প্রযুক্তির সাথে সাথে ভূমিসেবা ব্যবস্থার সাইবার সিকিউরিটি ব্যবস্থাকে এমনভাবে শক্তিশালী করার ব্যবস্থা নিতে হবে যাতে সর্বাধুনিক ও নির্ভরযাগ্য সাইবার সিকিউরিটি সিস্টেম সহজে ইন্টিগ্রেট (সংহত) করা যায়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com