বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

শুক্রবার দেশে ফিরছেন না লিটন ও সৌম্য

আফগানিস্তানের সঙ্গে হারের মাধ্যমে শেষ হয়েছে বাংলাদেশের এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ যাত্রা। গ্রুপ পর্ব টপকাতে পারলেও সুপার এইটের তিন ম্যাচেই হতাশাজনক হারের স্বাদ পেয়েছে নাজমুল শান্তর দল। আগামীকাল শুক্রবার দেশের মাটিতে অবতরণের কথা ছিল পুরো দলের।

টাইগারদের বিশ্বকাপ যাত্রা শেষ হয়ে গেছে মঙ্গলবারেই। বাংলাদেশ দলের আগামীকাল ২৮ জুন শুক্রবার সকাল ৮ টায় ঢাকার বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সূত্র জানিয়েছে, দলের সঙ্গে বিশ্বকাপ স্কোয়াডে থাকা দুই সদস্য লিটন কুমার দাস ও সৌম্য সরকার এই প্লেনে দেশে ফিরছেন না।

তবে ২৯ তারিখে তারা আলাদাভাবে ফিরবেন বলে জানা গিয়েছে। দেশের ফেরার পর দলের সবাইকেই প্রায় দুই সপ্তাহের ছুটি দেওয়া হবে। তখন যার যেখানে ইচ্ছা সেখানে ভ্রমণের অনুমতি আছে। দলের ক্রিকেটারদের পাশাপাশি ছুটিতে যাবেন দলের কোচিং স্টাফের সদস্যরাও। আগামী ১৯ জুলাই সকলের বাংলাদেশে ফেরার কথা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com