মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

কোপায় সকালে কলম্বিয়ার মুখোমুখি হচ্ছে ব্রাজিল

গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে কলম্বিয়ার মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। শেষ আটে নিজেদের টিকিয়ে রাখতে বুধবার (২ জুলাই) বাংলাদেশ সময় সকাল ৭টায় মাঠে নামবে সেলেসাওরা।

গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে কোস্টারিকার সাথে গোলশূন্য ড্র করে ব্রাজিল। এতে খানিকটা বিপাকে পড়ে যায় জুনিয়র দারিভালের দল। নিজেদের ২য় ম্যাচ প্যারাগুয়ের সাথে ৪-১ গোলের বিশাল জয় নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় অবস্থানে থেকে কোয়ার্টার ফাইনালের স্বপ্ন জিইয়ে রাখে ভিনিসিয়াসরা।

কাগজকলমে শিরোপা জয়ের অন্যতম ফেভারিটও সেলেসাওরা। নেইমারবিহীন এই দলের মূল ভরসা রিয়াল মাদ্রিদে খেলা তিন ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো আর তরুন এনড্রিক।

অন্যদিকে, একই গ্রুপে কলম্বিয়া সবার আগে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে। ১৫ বারের মুখোমুখি লড়াইয়ে ৭ বার জয় পেয়েছে ব্রাজিল। বিপরীতে কলম্বিয়ার জয়টি দুটিতে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com