শনিবার, ১৮ Jul ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন

শিরোনামঃ
এপস্টিনের সঙ্গে ইসরায়েলি ডিপ স্টেট ও মার্কিন গোয়েন্দাদের যোগসূত্র ছিল : ভ্যান্স যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে পাকিস্তানের জড়িয়ে পড়ার শঙ্কা হামলার শঙ্কায় কুয়েতে ফ্লাইটের সময়সূচি পরিবর্তন বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক-মহাসড়ক দ্রুত সংস্কারের নির্দেশ অর্থ পাচার না হলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অনেক সমস্যা সমাধান হয়ে যেত : প্রধানমন্ত্রী ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, ৮ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী ভাতা বেড়েছে চার ক্যাটাগরি মুক্তিযোদ্ধাদের বিমানের বহরে যুক্ত হবে বোয়িং ও এয়ারবাস মন্ত্রিসভায় ১ নভেম্বর জাতীয় যুব দিবস উদযাপনের সিদ্ধান্ত

যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে পাকিস্তানের জড়িয়ে পড়ার শঙ্কা

যুক্তরাষ্ট্র ও ইরানের ক্রমবর্ধমান সংঘাতের মধ্যে অনাকাক্ষিতভাবে জড়িয়ে পড়ার আশঙ্কায় রয়েছে পাকিস্তান। ইয়েমেনের ইরান–সমর্থিত হুথি বিদ্রোহীদের সামপ্রতিক সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার পর ইসলামাবাদের উদ্বেগ আরও বেড়েছে। বিশ্লেষকদের মতে, পরিস্থিতির আরও অবনতি হলে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের ভূমিকাও জটিল হয়ে উঠতে পারে। কূটনৈতিক ও নিরাপত্তাসংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, গত মাসে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার উত্তেজনা প্রশমনে একটি অন্তর্বর্তী সমঝোতা প্রতিষ্ঠায় ভূমিকা রেখেছিল পাকিস্তান। খবর বাংলানিউজের।

একই সময়ে সৌদি আরবের সঙ্গে দেশটির পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি রয়েছে। এছাড়া হাজারো পাকিস্তানি সেনাসদস্য এবং একটি যুদ্ধবিমান স্কোয়াড্রন বর্তমানে সৌদি আরবে মোতায়েন রয়েছে। এর আগেও সৌদি আরবে ইরান–সমর্থিত হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছিল ইসলামাবাদ। তবে বিশ্লেষক ও কর্মকর্তারা বলছেন, হুথিদের সামপ্রতিক ক্ষেপণাস্ত্র হামলার পর পাকিস্তানের উদ্বেগ আরও বেড়েছে। কারণ, এতে সৌদি আরব ও হুথিদের মধ্যে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। হুথিদের দাবি, সোমবার তাদের নিয়ন্ত্রণাধীন একটি বিমানবন্দরে সৌদি বাহিনী হামলা চালিয়েছে। এর জবাবে তারা সৌদি আরব লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। চার বছর ধরে কার্যকর থাকা যুদ্ধবিরতির পর এটিই প্রথম সীমান্তপারের হামলার ঘটনা, যদিও এখন পর্যন্ত এটি একক ঘটনাতেই সীমাবদ্ধ রয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com