বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের মিসাউকি কাউন্টিতে একাধিক স্থানে গুলির ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। হামলার পর আত্মগোপনে থাকা সন্দেহভাজন বন্দুকধারী চ্যাড হিকম্যানের (৩৯) মরদেহ একটি বনাঞ্চল থেকে উদ্ধার করেছে পুলিশ।
যুক্তরাষ্ট্রের উত্তর মিশিগানে একাধিক স্থানে গুলির ঘটনায় পাঁচজন নিহত হওয়ার পর সন্দেহভাজন বন্দুকধারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় কর্তৃপক্ষের বরাতে জানা গেছে, (১৫ আগস্ট) মিসাউকি কাউন্টির বিভিন্ন স্থানে এসব হামলার ঘটনা ঘটে।
হামলার পর ৩৯ বছর বয়সী চ্যাড হিকম্যান ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে পুলিশ জানিয়েছিল। তাঁকে ধরতে ওই এলাকায় ব্যাপক তল্লাশি অভিযান শুরু করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিভিন্ন এলাকা ও বনাঞ্চলে অনুসন্ধান চালান।