শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
মানবাধিকারকর্মী রঞ্জন কর্মকারের শেষকৃত্যানুষ্ঠান আজ শনিবার (১৫ আগস্ট) অনুষ্ঠিত হবে। সকাল ১০টায় রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণে তাকে জানানো হবে শেষ শ্রদ্ধা। পরে শ্যামপুরের পোস্তগোলা মহাশ্মশানে তার অন্তিম কৃত্যাদি সম্পন্ন হবে।
রঞ্জন কর্মকার বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রেসিডিয়াম সদস্য, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা এবং ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন, জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশন ও জগন্নাথ হল ছাত্র সংসদের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। হৃদরোগে আক্রান্ত হয়ে গত ১২ আগস্ট সকালে তিনি মারা যান।
রঞ্জন কর্মকার আজীবন অসাম্প্রদায়িক সমাজ প্রতিষ্ঠা, মানবাধিকার ও সামাজিক ন্যায়বিচারের পক্ষে কাজ করেছেন। বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলনেও তার সক্রিয় ভূমিকা ছিল।