রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন

শিরোনামঃ
পাকিস্তানে পুলিশ চেকপোস্টে গাড়িবোমা হামলা, নিহত ১১ নেপালে বন্যার এক মাস : এখনও নিখোঁজ ৫ হাজারের বেশি মানুষ ঢাকায় জাসদ কার্যালয় থেকে আ. লীগ সন্দেহে ২৮০ জনকে আটক দায়িত্বে অবহেলা ও ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ যুক্তরাষ্ট্র সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী

পাকিস্তানে পুলিশ চেকপোস্টে গাড়িবোমা হামলা, নিহত ১১

 

পাকিস্তানের উত্তর–পশ্চিমাঞ্চলে একটি পুলিশ চেকপোস্টে বিস্ফোরকভর্তি গাড়ি নিয়ে আত্মঘাতী হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জন। খবর বাংলানিউজের।

 

শনিবার খাইবার পাখতুনখোয়া প্রদেশের দেরা ইসমাইল খান জেলায় হামলার ঘটনা ঘটে। পুলিশ ও উদ্ধারকারী কর্মকর্তারা জানিয়েছেন, রাস্তার পাশে থাকা একটি পুলিশ চেকপোস্টে বিস্ফোরকভর্তি গাড়ি নিয়ে এসে হামলাকারী বিস্ফোরণ ঘটান। বিস্ফোরণের পর ঘটনাস্থল থেকে নিহত ও আহতদের উদ্ধার করে কাছের হাসপাতালে নেওয়া হয়। আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। উদ্ধারকারী সংস্থা জানিয়েছে, দারাজিন্দা স্টেশন থেকে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম শুরু করে। তারা আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পাশাপাশি হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করে। হামলার দায় স্বীকার করেছে তেহরিক–ই–তালেবান পাকিস্তান (টিটিপি), যা পাকিস্তানি তালেবান নামেও পরিচিত। এক বিবৃতিতে সংগঠনটি হামলার দায় স্বীকার করেছে। চলতি মাসে দেরা ইসমাইল খান জেলায় একাধিক নিরাপত্তা–সংক্রান্ত সহিংসতার ঘটনা ঘটেছে। এর মধ্যে পাকিস্তানি তালেবানের সঙ্গে সংশ্লিষ্ট হামলার ঘটনাও রয়েছে। এর এক সপ্তাহ আগে খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাট জেলায় একই ধরনের একটি হামলা হয়। ওই ঘটনায় হামলাকারী বিস্ফোরকভর্তি গাড়ি নিয়ে একটি মসজিদে ধাক্কা দেন। বিস্ফোরণে পুলিশ কার্যালয়সংবলিত একটি ভবনের বাইরের দেয়াল ধসে পড়ে এবং মসজিদটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ওই হামলায় মসজিদের ভেতরে বিস্ফোরণে ২১ জন নিহত ও ৭৮ জন আহত হন। নিহতদের মধ্যে ১৫ জন পুলিশ কর্মকর্তা ছিলেন। পুলিশ কার্যালয়ের কাছাকাছি মসজিদটিতে হামলার ঘটনাটি ঘটেছিল।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com