বুধবার, ২৯ Jul ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন

শিরোনামঃ
বাধ্যতামূলক অবসরে যাওয়া সেই ৩২ ডিসি কারা ১ আগস্ট থেকে গণপরিবহনে কার্যকর হচ্ছে নতুন নির্দেশনা দেশীয় ভেন্টিলেটর ও অক্সিজেন মেশিন তৈরিকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর আহত জুলাইযোদ্ধা সুজনের নবজাতক কন্যার জন্য প্রধানমন্ত্রীর উপহার রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনে কোনো বাধা নেই: সিইসি বঙ্গভবনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু সাবেক এমপি সাইফুলসহ ১৯ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ চার দিনেও জানা যায়নি কারণ গ্যাস সরবরাহ চালু অনিশ্চিত প্রধানমন্ত্রীর সঙ্গে সরকারের নবনিযুক্ত চুক্তিভিত্তিক কর্মকর্তাদের সাক্ষাৎ অস্ট্রেলিয়া সফর থেকে ছিটকেই গেলেন নাহিদ

কাদের মোল্লাকে ‘শহীদ’ বলায় দৈনিক সংগ্রামকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, দৈনিক সংগ্রাম পত্রিকায় একাত্তরের ঘাতক জামায়াত নেতা কাদের মোল্লাকে ‘শহীদ’ বলে সংবাদ প্রকাশ করায় তথ্য মন্ত্রণালয়, জেলা প্রশাসন এবং ডিএফপির পক্ষ থেকে সংগ্রাম পত্রিকার ডিকলারেশন কেন বাতিল হবে না সে বিষয়ে তাদেরকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

তিনি বলেন, রাজাকার, যুদ্ধাপরাধী ও দণ্ডপ্রাপ্ত আসামি কাদের মোল্লাকে ‘শহীদ’ হিসেবে উল্লেখ করে দৈনিক সংগ্রাম পত্রিকায় যেভাবে খবর ছাপানো হয়েছে, তা জাতির সঙ্গে ধৃষ্টতা। বিজয়ের মাসে এ ধরনের অসত্য সংবাদ পরিবেশন আমাদের শহীদদের রক্তস্নাত বিজয়ের ওপর কালিমা লেপনের শামিল।

তথ্যমন্ত্রী আজ সোমবার ধানমন্ডি-৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা বলেন। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দলের কেন্দ্রীয় কমিটি এবং মন্ত্রী সভার সদস্যরা বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শদ্ধা জানান।

মন্ত্রী বলেন, জামায়াত নেতা কাদের মোল্লা যুদ্ধাপরাধী।একাত্তরে মহান স্বাধীনতা যুদ্ধের সময় তিনি পাকিস্তানিদের সঙ্গে আঁতাত করে দেশ বিরোধী কাজে লিপ্ত ছিলেন। তিনি বলেন, একাত্তরের ঘাতক কাদের মোল্লা মুক্তিযুদ্ধের সময় গণহত্যা, অগ্নীসংযোগ এবং বিভিন্ন অসামাজিক কাজে লিপ্ত ছিলেন। সে কারণে আদালতের রায়ে তার ফাঁসি হয়েছে। সংগ্রাম পত্রিকা তাকে শহীদ বলে সংবাদ প্রকাশ করে গুরুতর অপরাধ করেছে।

অপর এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ষড়যন্ত্র থাকবে, তার পরও মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে সকল শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে যেতে হবে। একাত্তরের রাজাকার ও তাদের সমর্থকদের দেশবিরোধী কোনো অপতৎপরতাকে একচুলও ছাড় দেওয়া হবে না। পরে জাতীয় প্যারেড স্কয়ারে বিজয় দিবসের প্যারেডে যোগ দেন তথ্যমন্ত্রী। বাসস

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com