শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৬ অপরাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

চার দিনেও জানা যায়নি কারণ গ্যাস সরবরাহ চালু অনিশ্চিত

চার দিন পার হলেও ভাসমান এলএনজি টার্মিনাল ‘এক্সিলেন্সে’ অগ্নিকাণ্ডের কারণ বের করতে পারেনি দেশি-বিদেশি বিশেষজ্ঞ দল। ফলে কবে নাগাদ টার্মিনালটি মেরামত করে গ্যাস সরবরাহ পুনরায় চালু হবে, সে বিষয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

তবে পেট্রোবাংলার কর্মকর্তারা জানিয়েছেন, টার্মিনালটি মেরামত ও চালু করতে দেশি-বিদেশি কারিগরি দল কাজ করছে। যত দ্রুত সম্ভব কাজ শেষ হবে বলে আশা করছেন তারা।

দেশে আমদানি করা এলএনজি কার্গো কক্সবাজারের মহেশখালীতে স্থাপন করা দুই ভাসমান টার্মিনাল দিয়েই খালাস করা হয়। এর একটি মার্কিন কোম্পানি এক্সিলারেট এনার্জির ‘এক্সিলেন্স’ অন্যটি দেশীয় সামিট প্রাইভেটের মালিকানাধীন ‘সামিট’। এ দুই টার্মিনালের রিগ্যাসিফিকেশন ক্যাপাসিটি এখন দৈনিক ১ হাজার ১০০ মিলিয়ন ঘনফুটের কাছাকাছি।

গত ৪ দিন ধরে এক্সিলেন্সের টার্মিনালটি কারিগরি ত্রুটির কারণে বন্ধ থাকায় জাতীয় গ্রিডে প্রতিদিন প্রায় ৪৫০ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফডি) গ্যাস সরবরাহ কমেছে। এতে মোট সরবরাহ ২ হাজার ৬২০ এমএমসিএফডি থেকে কমে প্রায় ২ হাজার ১৭০ এমএমসিএফডিতে নেমেছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com