মঙ্গলবার, ২৮ Jul ২০২৬, ১১:০০ অপরাহ্ন

শিরোনামঃ
বাধ্যতামূলক অবসরে যাওয়া সেই ৩২ ডিসি কারা ১ আগস্ট থেকে গণপরিবহনে কার্যকর হচ্ছে নতুন নির্দেশনা দেশীয় ভেন্টিলেটর ও অক্সিজেন মেশিন তৈরিকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর আহত জুলাইযোদ্ধা সুজনের নবজাতক কন্যার জন্য প্রধানমন্ত্রীর উপহার রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনে কোনো বাধা নেই: সিইসি বঙ্গভবনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু সাবেক এমপি সাইফুলসহ ১৯ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ চার দিনেও জানা যায়নি কারণ গ্যাস সরবরাহ চালু অনিশ্চিত প্রধানমন্ত্রীর সঙ্গে সরকারের নবনিযুক্ত চুক্তিভিত্তিক কর্মকর্তাদের সাক্ষাৎ অস্ট্রেলিয়া সফর থেকে ছিটকেই গেলেন নাহিদ

সুনামগঞ্জের রেস্তোরাঁয় মরা গরুর মাংস সরবরাহ!

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : সুনামগঞ্জের পুরাতন বাসস্টেশন এলাকার একটি রেস্তোরাঁয় মরা গরু সাপ্লাই দেয়ার অভিযোগে ৩ জন আটক করা হয়েছে। পরে পুলিশে তাদের সোপর্দ করেছে স্থানীয় জনতা।

রোববার রাত ১১টার দিকে শহরের পশ্চিম হাজীপাড়া এলাকার সার্কিট হাউজ সম্মুখে এই ঘটনা ঘটে।

তবে এই রেস্তোরাঁ কর্তৃপক্ষ এ ঘটনার সঙ্গে তাদের সম্পৃক্ততার কথা অস্বীকার করেছে।

স্থানীয়রা অভিযোগ করে জানান, শহরের হাজি পাড়া এলাকায় রোববার রাতে একটি কালো রঙের গরু দুর্ঘটনার শিকার হয়ে মারা যায়। তারপর একটি চক্র শহরের পুরাতন বাস স্টেশন এলাকার পানসী রেস্তোরাঁয় বিক্রির জন্যে নিয়ে আসার সময় তাদেরকে আটক করে প্রত্যক্ষ্যদর্শী স্থানীয় জনতা।

ঘটনাটি সদর মডেল থানাকে অবহিত করা হলে পুলিশ গিয়ে পানসী রেস্তোরাঁয় গরু সাপ্লাইকারি রাজু আহমেদসহ ৩ জনকে আটক করে থানায় নিয়ে যায়। অভিযোগ ওঠে এই ঘটনাকে ধামাচাপা দিতে থানায় তদবির শুরু করেন পাননি রেস্টুরেন্ট সুনামগঞ্জ শাখার পরিচালকরা।

প্রত্যক্ষ্যদর্শী পথচারী আলী হোসেন বলেন, ঘটনাটি সঠিক হলে এটা ভোক্তাদের সঙ্গে বড় ধরনের প্রতারণার সামিল। এ ব্যাপারে আমরা আইনি পদক্ষেপ কামনা করি।

পানসী রেস্তোরাঁয় মরা গরু বিক্রিকালে ৩ জন আটক এরকম ঘটনা রোববার রাতে শহরে চাউর হয়ে পড়ে। খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

বিষয়টি দৃষ্টিগোচর হওয়ার পর পানসী কর্তৃপক্ষ সোমবার দুপুরে সুনামগঞ্জের সাংবাদিকদের সঙ্গে বসে ঘটনার প্রকৃত বিববরণ ও তাদের অবস্থান ব্যাখ্যা করে।

পানসী কর্তৃপক্ষ সাংবাদিকদের জানান, রাজুসহ যে ৩ জনকে আটক করা হয়েছে। এরা তাদের রেস্টুরেন্টে গরু সাপ্লাই দেয়। রোববার রাতে হাট থেকে গরু ক্রয় করে নিয়ে আসার পথে শহরের হাজি পাড়ায় তাদের একটি গরু দুর্ঘটনার শিকার হয়। এসময় তারা রাস্তায় গরুটিকে জীবিত অবস্থায় জবাই করে। কিন্তু স্থানীয়রা বিষয়টি বুঝতে না পেরে তাদের ওপর চড়াও হন। পরে পুলিশ তাদের আটক করে।

পানসী রেস্তোরাঁ কর্তৃপক্ষের দাবি, গরু সাপ্লাইকারীরা তাদের স্টাফ না। তারা গরু সাপ্লাই দিয়ে টাকা নেয়। আর পানসী কর্তৃপক্ষ গরু দেখে যাচাই বাছাই করে তাদের কাছ থেকে গরু ক্রয় করে। কিন্তু রোববার রাতে পানসী কর্তৃপক্ষ ‘মরা গরু ক্রয় করেছে’ এরকম একটা ভুয়া খবর প্রচার করে একটি মহল তাদের সুনাম নষ্টের চেষ্টা চালিয়েছে।

পানসী রেস্তোরাঁ কর্তৃপক্ষের দাবি, ওই রেস্তোরাঁ সিলেট অঞ্চলে রেন্টুরেন্ট ব্যবসায় একটি ব্র্যান্ডের নাম। পানসী তার কোয়ালিটি দিয়েই সবার মন জয় করেছে। যতদিন ব্যবসায় থাকবে ততদিন এ সুনাম অক্ষুন্ন রেখেই ব্যবসা করে যাবে। তারা তাদের ভোক্তাদেরকে কোনোভাবেই এসব অপপ্রচারে বিভ্রান্ত না হতে আহবান জানান।

পানসির পরিচালক শেখ মো. আজাদ, শফিকুল হক এবং ম্যানেজার সুজাত আহমেদ প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে সুনামগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান যুগান্তরকে বলেন, আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। তদন্তে প্রচার হওয়া কোনো অভিযোগের সত্যতা প্রমাণিত হলে আমরা কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com