বুধবার, ২৯ Jul ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন

শিরোনামঃ
বাধ্যতামূলক অবসরে যাওয়া সেই ৩২ ডিসি কারা ১ আগস্ট থেকে গণপরিবহনে কার্যকর হচ্ছে নতুন নির্দেশনা দেশীয় ভেন্টিলেটর ও অক্সিজেন মেশিন তৈরিকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর আহত জুলাইযোদ্ধা সুজনের নবজাতক কন্যার জন্য প্রধানমন্ত্রীর উপহার রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনে কোনো বাধা নেই: সিইসি বঙ্গভবনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু সাবেক এমপি সাইফুলসহ ১৯ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ চার দিনেও জানা যায়নি কারণ গ্যাস সরবরাহ চালু অনিশ্চিত প্রধানমন্ত্রীর সঙ্গে সরকারের নবনিযুক্ত চুক্তিভিত্তিক কর্মকর্তাদের সাক্ষাৎ অস্ট্রেলিয়া সফর থেকে ছিটকেই গেলেন নাহিদ

চিকিৎসকরা পরীক্ষা পরিদর্শক, ক্ষুব্ধ নার্সরা

স্বাস্থ্য ডেস্ক, নগরকন্ঠ.কম : হয়ে গেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারির বিভিন্ন কোর্সের (বিএসসি ইন নার্সিং, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি) ভর্তি পরীক্ষা।

শুক্রবার অনুষ্ঠিত এ পরীক্ষায় কেন্দ্র প্রধান ও পরীক্ষা পরিদর্শক ছিলেন চিকিৎসকরা। ফলে এতে ক্ষুব্ধ হয়েছেন উচ্চ শিক্ষিত নার্সরা।

স্বাধীনতা নার্সেস পরিষদের কেন্দ্রীয় মহাসচিব মো. ইকবাল হোসেন সবুজ বলেন, পিএইচডি, এমএসসি ইন নার্সিং, এমপিএইচ এবং বিএসসি ইন নার্সিং সম্পন্ন যারা আছে তারাই উপযুক্ত। তারাই পরীক্ষায় কেন্দ্র প্রধান ও পরীক্ষা পরিদর্শক হিসেবে পরীক্ষা নিয়ে আসছেন। হঠাৎ করে এ বছর আমাদের বাদ দিয়ে চিকিসকদের এই দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। একই সাথে আহবান জানাবো আগামীতে যাতে এ ধরনের কোনো সিন্ধান্ত নেওয়ার আগে আমাদের সাথে বসে সিদ্ধান্ত নেওয়া হয়।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com