মঙ্গলবার, ২৮ Jul ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন

শিরোনামঃ
বাধ্যতামূলক অবসরে যাওয়া সেই ৩২ ডিসি কারা ১ আগস্ট থেকে গণপরিবহনে কার্যকর হচ্ছে নতুন নির্দেশনা দেশীয় ভেন্টিলেটর ও অক্সিজেন মেশিন তৈরিকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর আহত জুলাইযোদ্ধা সুজনের নবজাতক কন্যার জন্য প্রধানমন্ত্রীর উপহার রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনে কোনো বাধা নেই: সিইসি বঙ্গভবনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু সাবেক এমপি সাইফুলসহ ১৯ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ চার দিনেও জানা যায়নি কারণ গ্যাস সরবরাহ চালু অনিশ্চিত প্রধানমন্ত্রীর সঙ্গে সরকারের নবনিযুক্ত চুক্তিভিত্তিক কর্মকর্তাদের সাক্ষাৎ অস্ট্রেলিয়া সফর থেকে ছিটকেই গেলেন নাহিদ

জঙ্গি সংগঠন আল্লাহর দলের শীর্ষ নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আল্লাহর দলের রংপুর জেলার শীর্ষ নেতা মো. আজমত আনছারীকে গ্রেপ্তার করেছে রংপুর র‌্যাব-১৩। গাইবান্ধার পুরাতন জেলখানা মোড় এলাকা থেকে শুক্রবার তাকে গ্রেপ্তার করা হয়।এ সময় তার কাছ থেকে উগ্রবাদী বই ও লিফলেট উদ্ধার করা হয়।

শুক্রবার সকালে র‌্যাব-১৩ এর জনসংযোগ কর্মকর্তা মেজর গালিব মুহম্মদ নাতিকুর রহমান জানান, গোপনে খবর পেয়ে তাকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন, ২০০১ সাল থেকে গাইবান্ধা এলাকায় সংগঠনের জন্য গোপনে নিয়মিত প্রচার চালিয়ে আসছিলেন।

২০০৬ সালে তিনি জঙ্গি কার্যক্রমের জন্য পুলিশের কাছে আটক হন ও সাজা ভোগ করেন। বর্তমানে তার ইলেকট্রিক পার্টসের দোকানে পুনরায় সংগঠনের অন্য সদস্যদের নিয়ে নিয়মিত গোপন বৈঠক, এলাকায় কর্মী ও চাঁদা সংগ্রহ করতেন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com