সোমবার, ২০ Jul ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন

শিরোনামঃ
৫ মাসে সরকারের সাফল্যে নতুন দিগন্ত উন্মোচন: মাহদী আমিন আগস্টে ‘প্রবাসী কার্ড’ প্রকল্পের কাজ চালু করবে সরকার এপস্টিনের সঙ্গে ইসরায়েলি ডিপ স্টেট ও মার্কিন গোয়েন্দাদের যোগসূত্র ছিল : ভ্যান্স যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে পাকিস্তানের জড়িয়ে পড়ার শঙ্কা হামলার শঙ্কায় কুয়েতে ফ্লাইটের সময়সূচি পরিবর্তন বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক-মহাসড়ক দ্রুত সংস্কারের নির্দেশ অর্থ পাচার না হলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অনেক সমস্যা সমাধান হয়ে যেত : প্রধানমন্ত্রী ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, ৮ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী ভাতা বেড়েছে চার ক্যাটাগরি মুক্তিযোদ্ধাদের

২৬ জুলাই: ইতিহাসে আজকের এই দিনে

ডেস্ক নিউজ , নগরকন্ঠ.কম : ২৬ জুলাই: ইতিহাসে আজকের এই দিনে
১৯৬৫ সালের এই দিনে যুক্তরাজ্য হতে মালদ্বীপ স্বাধীনতা লাভ করে।

আজ ২৬ জুলাই ২০২০, রোববার। ১১ শ্রাবণ, ১৪২৭ বঙ্গাব্দ। গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ২০৭ তম (অধিবর্ষে ২০৮ তম) দিন।

এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি:

১৮৪৭ – মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে লাইবেরিয়া স্বাধীনতা অর্জন করে।
১৮৫৬ – ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রচেষ্টায় বিধবা বিবাহ আইন চালু হয়।
১৮৭৬ – রাজনৈতিক মঞ্চ হিসেবে কলকাতায় ‘ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন’ গঠিত হয়।
১৯০৮ – যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এফবিআই গঠিত হয়।
১৯৫৩ – ফিদেল ক্যাস্ত্রোর নেতৃত্বে কিউবার স্বৈরাচারী বাতিস্তা সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়।
১৯৫৬ – মিশর সরকার সুয়েজ খাল জাতীয়করণ করে।
১৯৬৫ – যুক্তরাজ্য হতে মালদ্বীপ স্বাধীনতা লাভ করে।
১৯৯১ – সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট পার্টি মার্কসবাদ-লেলিনবাদের পথ থেকে সরে আসার সিদ্ধান্ত নেয়।

জন্ম:

১৮৪২ – বের্টোল্ড ডেলব্রুক, জার্মান ভাষাবিজ্ঞানী।
১৮৫৬ – জর্জ বার্নার্ড শ, আইরিশ সাহিত্যিক।
১৮৬৫ – রজনীকান্ত সেন, প্রখ্যাত বাঙালি কবি এবং সুরকার।
১৮৭৫ – সুইস মনোবিজ্ঞানী কার্ল গুস্তাফ ইয়ুং।
১৯০৮ – সালবাদোর আইয়েন্দে, চিলির রাষ্ট্রপতি।
১৯২৮ – স্ট্যানলি কুব্রিক, একজন একাডেমি এওয়ার্ড বিজয়ী মার্কিন চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক।
১৯৫০ – পল সিমর, মার্কিন কম্পিউটার বিজ্ঞানী।
১৯৫৫ – আসিফ আলি জারদারি, পাকিস্তানের ১৪তম রাষ্ট্রপতি।
১৯৮৯ – আইভিয়ান সার্কোজ, মিস ওয়ার্ল্ড সুন্দরী প্রতিযোগিতা, ২০১১-এর বিশ্বসুন্দরী।

মৃত্যু:

১৫৩৩ – আটাওয়ালপা, ইনকা সম্রাট।
১৯১৫ – ইংরেজ অভিধানকার জেমস হেনরি মারি।
১৯২৫ – গট্লব ফ্রেগে, জার্মান গণিতবিদ।
১৯৪১ – বেনজামিন হোর্ফ, মার্কিন ভাষাবিজ্ঞানী।
১৯৫৬ – মোহিতলাল মজুমদার, বাঙালি কবি।
১৯৮৮ – ফজলুর রহমান মালিক, ইসলামের অন্যতম পরিচিত বিদ্বান ব্যক্তি।
২০০০ – জন টুকি, মার্কিন পরিসংখ্যানবিদ।

দিবস:

কিউবার জাতীয় বিপ্লব দিবস।
লাইবেরিয়ার স্বাধীনতা দিবস।
মালদ্বীপের স্বাধীনতা দিবস।
ভারতে কার্গিল যুদ্ধে বিজয় দিবস।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com