সোমবার, ২০ Jul ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন

শিরোনামঃ
৫ মাসে সরকারের সাফল্যে নতুন দিগন্ত উন্মোচন: মাহদী আমিন আগস্টে ‘প্রবাসী কার্ড’ প্রকল্পের কাজ চালু করবে সরকার এপস্টিনের সঙ্গে ইসরায়েলি ডিপ স্টেট ও মার্কিন গোয়েন্দাদের যোগসূত্র ছিল : ভ্যান্স যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে পাকিস্তানের জড়িয়ে পড়ার শঙ্কা হামলার শঙ্কায় কুয়েতে ফ্লাইটের সময়সূচি পরিবর্তন বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক-মহাসড়ক দ্রুত সংস্কারের নির্দেশ অর্থ পাচার না হলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অনেক সমস্যা সমাধান হয়ে যেত : প্রধানমন্ত্রী ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, ৮ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী ভাতা বেড়েছে চার ক্যাটাগরি মুক্তিযোদ্ধাদের

কারাগার থেকে পালিয়েছে অপরাধী বিড়াল

অন্যান্য ডেস্ক, নগরকন্ঠ.কম : মাদক পাচারের অভিযোগে আটক একটি বিড়াল শ্রীলঙ্কার একটি কারাগার থেকে পালিয়ে গেছে বলে সোমবার (৩ আগস্ট) দেশটির সংবাদমাধ্যম অরুণা জানিয়েছে।

একজন পুলিশ কর্মকর্তা জানান, গত শনিবার কঠোর নিরাপত্তা-সম্পন্ন ওয়েলিকাডা কারাগারে বিড়ালটিকে হাতেনাতে ধরেন কারাগারের গোয়েন্দা কর্মকর্তারা।

তিনি জানান, বিড়ালটির গলায় বাঁধা একটি প্লাস্টিকের ব্যাগের মধ্যে মাদক, মোবাইল ফোন এবং মেমোরি কার্ড পাওয়া যায়।

তবে কারাগারের যে কক্ষে বিড়ালটিকে রাখা হয়েছিল সেখান থেকে গত রোববার বিড়ালটি পালিয়ে যায়। এ প্রসঙ্গে কারা কর্তৃপক্ষের তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সাম্প্রতিক সময়ে কারাগারটিতে দেয়ালের ওপর দিয়ে ছোট প্যাকেটে মাদক, সিগারেট, মোবাইল ফোন, চার্জার ইত্যাদি ছুঁড়ে ফেলার ঘটনা বেড়ে গিয়েছিল। বাইরে থেকে অর্থের বিনিময়ে একদল অসাধু লোক কয়েদীদের কাছে এসব জিনিস সরবরাহ করতো। ধারণা করা হচ্ছে, সেই চক্রটিই বিড়ালের গলায় মাদক বেঁধে কারাগারে পাঠিয়েছিল।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com