রবিবার, ১৯ Jul ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন

শিরোনামঃ
৫ মাসে সরকারের সাফল্যে নতুন দিগন্ত উন্মোচন: মাহদী আমিন আগস্টে ‘প্রবাসী কার্ড’ প্রকল্পের কাজ চালু করবে সরকার এপস্টিনের সঙ্গে ইসরায়েলি ডিপ স্টেট ও মার্কিন গোয়েন্দাদের যোগসূত্র ছিল : ভ্যান্স যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে পাকিস্তানের জড়িয়ে পড়ার শঙ্কা হামলার শঙ্কায় কুয়েতে ফ্লাইটের সময়সূচি পরিবর্তন বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক-মহাসড়ক দ্রুত সংস্কারের নির্দেশ অর্থ পাচার না হলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অনেক সমস্যা সমাধান হয়ে যেত : প্রধানমন্ত্রী ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, ৮ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী ভাতা বেড়েছে চার ক্যাটাগরি মুক্তিযোদ্ধাদের

রাজধানীতে রাস্তা দখল করে গাড়ি পার্কিং, দেখার কেউ নেই

রাজধানীর অফিসপাড়া ও বাণিজ্যিক এলাকা মতিঝিলেও রাস্তা দখল করে চলছে যত্রতত্র গাড়ির অবৈধ পার্কিং। এমনকি ফুটপাত দখল করে মানুষের হাঁটার পথও বন্ধ করে দেয়ার অভিযোগ রয়েছে। আর এসব কিছু দেখেও নির্বিকার ট্রাফিক নিয়ন্ত্রণ সংস্থা।

সংশ্লিষ্টরা বলছেন, রাস্তা ও ফুটপাত দখল মুক্ত রাখতে সিটি কর্পোরেশন ও প্রশাসনের সমন্বিত উদ্যোগের অভাব রয়েছে। এদিকে, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র জানালেন, আন্ত:জেলা বাস ঢাকা মহানগরের মধ্যে ঢুকতে না দেয়ার পরিকল্পনা বাস্তবায়ন হলেই অবৈধ পার্কিং নিয়ন্ত্রণ সম্ভব।

শুধু ফুটপাতই নয়, রাস্তা দখল করে গড়ে উঠেছে অবৈধ পার্কিং। দেখেও দেখছেন না সংশ্লিষ্টরা। এমন অভিযোগ রাজধানীর অফিসপাড়া ও বাণিজ্যিক এলাকা হিসেবে পরিচিত মতিঝিল ও দিলকুশার ব্যস্ত এলাকার সাধারণ মানুষের।

রবিবার ফকিরাপুল, আরামবাগ এলাকা সরজমিনে ঘুরে দেখা যায়, অধিকাংশ রাস্তায় শত শত ভাসমান দোকান, আছে গাড়ীর অবৈধ পার্কিংও। ব্যস্ত সড়কেই পসরা বসেছে মাছ, সবজি, ফলমূল থেকে শুরু করে শীতের কাপড়, পোশাক ও জুতাসহ সব ধরনের পণ্যের।

এখানকার প্রতিটি সড়কে অবৈধ গাড়ি পার্কিংয়ের কারণে প্রতিদিন সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজট। অভিযোগ রয়েছে, পুলিশ ও স্থানীয় কিছু প্রভাবশালী মিলে এসব নিয়ন্ত্রণ করছেন।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর মোজাম্মেল হক জানান, আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। কিছু প্রভাবশালীর কারণে প্রতিহত করা সম্ভব হচ্ছে না।

তবে কি প্রশাসনের উদাসিনতার কারণে রাস্তা এবং ফুটপাত দখলমুক্ত করা সম্ভব হচ্ছে না। নাকি দখলদার অনেক বেশি প্রভাবশালী হওয়ায় তাদের নিয়ন্ত্রণ করা যাচ্ছে না।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com