রবিবার, ১৯ Jul ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
জালিয়াতির মাধ্যমে বয়স কমিয়ে সাতক্ষীরার কুন্দুড়িয়া প্রাথমিক বিদ্যালয়ে চাকরি পাওয়া শিব প্রসাদ নামে এক দপ্তরিকে রক্ষায় পায়তারার প্রতিবাদে এবং সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় সাতক্ষীরা পাকাপুলের উপর এ মানববন্ধন করে গ্রামবাসী।মানববন্ধন শেষে সাতক্ষীরা জেলা প্রশাসকের কাছে একটি স্মারক লিপি প্রদান করে তারা।
এসময় বক্তব্য দেন- বুধহাটা ইউপির ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য মমতাজ বেগম, গ্রামবাসীর পক্ষে ময়নুদ্দিন, মিজান, প্রান্ত প্রমুখ।
বুধহাটা ইউনিয়ন পরিষদের জন্ম নিবন্ধন ভলিউম বইয়ে দেখা গেছে, শিবপ্রসাদের নামের স্থানে ফ্লুট মেরে কয়েকবার পরিবর্তন করা হয়েছে। যদিও সে সময় রবীন্দ্রনাথ ইউনিয়নের জন্ম নিবন্ধনের তালিকা প্রস্তুতের দায়িত্বে ছিলেন। এছাড়া পিএন উচ্চ বিদ্যালয় থেকে শিবপ্রসাদ ড্রাইভিং লাইন্সের জন্য ৮ম শ্রেণির একটি সনদ নিয়েছেন।
এ বিষয়ে আশাশুনি উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিস ও জেলা প্রাথমিক শিক্ষা অফিস প্রথম দিকে সঠিকভাবে রিপোর্ট দিয়ে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলেও বর্তমানে এড়িয়ে যাচ্ছেন।
বক্তারা বলেন, ‘আমরা খবর পেয়েছি অভিযুক্তরা বিভিন্ন মাধ্যমে প্রচার দিচ্ছেন শিক্ষা অফিসারদের ম্যানেজ করা হয়েছে। তাদের কিছুই হবে না।’
এ বিষয়ে সুষ্ঠু তদন্ত পূর্বক যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।