রবিবার, ১৯ Jul ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন

শিরোনামঃ
৫ মাসে সরকারের সাফল্যে নতুন দিগন্ত উন্মোচন: মাহদী আমিন আগস্টে ‘প্রবাসী কার্ড’ প্রকল্পের কাজ চালু করবে সরকার এপস্টিনের সঙ্গে ইসরায়েলি ডিপ স্টেট ও মার্কিন গোয়েন্দাদের যোগসূত্র ছিল : ভ্যান্স যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে পাকিস্তানের জড়িয়ে পড়ার শঙ্কা হামলার শঙ্কায় কুয়েতে ফ্লাইটের সময়সূচি পরিবর্তন বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক-মহাসড়ক দ্রুত সংস্কারের নির্দেশ অর্থ পাচার না হলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অনেক সমস্যা সমাধান হয়ে যেত : প্রধানমন্ত্রী ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, ৮ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী ভাতা বেড়েছে চার ক্যাটাগরি মুক্তিযোদ্ধাদের

কুষ্টিয়ায় জাতির পিতার ভাস্কর্য ভাঙার প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ অব্যাহত

কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে দেশজুড়ে আজও বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাসস সংবাদদাতাদের পাঠানো সংবাদে জানা যায়-
বিক্ষোভ সমাবেশে বক্তারা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কুষ্টিয়ায় ভাস্কর্য ভাঙচুর, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী, জঙ্গিবাদ, সাম্প্রদায়িক অপশক্তির আস্ফালন ও ঔদ্ধত্যপূর্ণ আচরণের জন্য তীব্র নিন্দা জানান। যারা এই কাজ করেছে তাদের কঠিন শাস্তির দাবি জানানো হয়।
ঝিনাইদহ : সকালে আদালত প্রাঙ্গণে জেলা আইনজীবী সমিতির আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। ব্যানার ফেস্টুন নিয়ে সংগঠনটির নেতাকর্মীসহ আইনজীবীরা অংশ নেয়। কর্মসূচি চলাকালে আইনজীবী সমিতির সভাপতি খান আখতারুজ্জামান, সরকারি কৌশুলী বিকাশ কুমার ঘোষ, পিপি ইসমাইল হোসেনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
ভোলা : জেলার বোরহানউদ্দিন উপজেলায় আজ প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ। উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বেলা ১২টায় দলীয় কার্যালয় হতে মিছিলটি বের হয়ে প্রধান-প্রধান সড়ক প্রদিক্ষণ করে শহরের পশ্চিম বাজার এলাকায় সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
উপজেলা আওয়ামী লীগ সভাপতি জসিমউদ্দিন হায়দারের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো: রফিকুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. রাসেল আহমেদ, উপজেলা আওয়ামী লীগ যুগ্ন-সাধারণ সম্পাদক কামরুল আহসান চৌধুরী প্রমুখ।
জয়পুরহাট : জয়পুরহাটে দুপুরে জেলা যুবলীগ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে আবার সেখানে এসে শেষ হয়। পরে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশে বক্তব্য রাখেন-জেলা যুবলীগের সভাপতি প্রভাষক সুমন কুমার সাহা, সহ-সভাপতি গৌতম মজুমদার, সাধারণ সম্পাদক রাসেল দেওয়ান মিলন, সাংগঠনিক সম্পাদক সাজিদ রাব্বি রাহাত, শাহাদাৎ হোসেন প্রমুখ।
নোয়াখালী : বিকাল সাড়ে ৪টায় সম্মিলিত সাংস্কৃতিক জোট নোয়াখালী শাখার উদ্যোগে জেলার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, কবি, শিল্পী ও সংস্কৃতি কর্মীদের অংশগ্রহণে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
প্রতিবাদ সমাবেশে জাতীয় কবিতা পরিষদ নোয়াখালী শাখার সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন আরমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি বিমেলেন্দু মজুমদার ও সাধারণ সম্পাদক এমদাদ হোসেন কৈশোর সহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com