রবিবার, ১৯ Jul ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন

শিরোনামঃ
৫ মাসে সরকারের সাফল্যে নতুন দিগন্ত উন্মোচন: মাহদী আমিন আগস্টে ‘প্রবাসী কার্ড’ প্রকল্পের কাজ চালু করবে সরকার এপস্টিনের সঙ্গে ইসরায়েলি ডিপ স্টেট ও মার্কিন গোয়েন্দাদের যোগসূত্র ছিল : ভ্যান্স যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে পাকিস্তানের জড়িয়ে পড়ার শঙ্কা হামলার শঙ্কায় কুয়েতে ফ্লাইটের সময়সূচি পরিবর্তন বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক-মহাসড়ক দ্রুত সংস্কারের নির্দেশ অর্থ পাচার না হলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অনেক সমস্যা সমাধান হয়ে যেত : প্রধানমন্ত্রী ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, ৮ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী ভাতা বেড়েছে চার ক্যাটাগরি মুক্তিযোদ্ধাদের

বাংলাদেশ-ভারত আরো দ্বিপাক্ষিক কর্মকাণ্ডে যুক্ত হবে : মোমেন

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন আজ বলেছেন, আগামী বছর বাংলাদেশের ৫০তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ঢাকা ও নয়াদিল্লী আরো অধিক দ্বিপাক্ষিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হবে।
তিনি রোববার ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের অবদান’ শীর্ষক এক ওয়েবিনারে বক্তব্য প্রদানকালে এ কথা বলেন।
তিনি বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতার ৫০তম বার্ষিকীতে ভারত ও বাংলাদেশের মধ্যে অনেক দ্বিপাক্ষিক কর্মকাণ্ড প্রত্যক্ষ করা যাবে।’
ভার্চুয়াল এই আলোচনা সভায় বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী, বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, শিক্ষাবিদ শ্যামলী নাসরিন চৌধুরী, মুক্তিযোদ্ধা ও স্বাধীনতা পদক বিজয়ী কর্নেল (অব.) সাজ্জাদ জহির, প্রখ্যাত মানবাধিকার কর্মী জুলিয়ান ফ্রান্সিস এবং সমাজকর্মী আরোমা দত্ত বক্তব্য রাখেন।
ড. মোমেন বলেন, ‘ভারত ও বাংলাদেশ উভয় দেশের দুই প্রধানমন্ত্রী ডিসেম্বরে আমাদের বিজয় দিবস উদযাপনকালে একটি ভার্চুয়াল বৈঠক করবেন।
এ প্রসঙ্গে তিনি আরো বলেন, ‘আমরা খুশি যে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০২১ সালের ২৬ মার্চ বাংলাদেশের ৫০তম স্বাধীনতা দিবস উদযাপনে অংশ নিবেন।’
পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, বাংলাদেশ ও ভারতের ইতিহাস, ভাষা ও সাংস্কৃতিক ঐতিহ্য অভিন্ন। এই ঐক্য আমাদের মধ্যকার বহুমাত্রিক ও সম্প্রসারণশীল সম্পর্কের মাঝে প্রতিফলিত।
মোমেন বলেন, ‘ভারত আমাদের ঐতিহাসিকভাবে পরীক্ষিত বন্ধু। আমরা সভ্যতা, সংস্কৃতি, সামাজিক ও অর্থনৈতিক বন্ধনে আবদ্ধ।’ তিনি বলেন, আমাদের মহান মুক্তিযুদ্ধ ছিল ‘মুক্ত বিশ্ব’ এবং গণতন্ত্রের জন্য একটি বিরাট বিজয়।
তিনি আরো বলেন, বাংলাদেশের অভ্যুদয় গণতান্ত্রিক আদর্শ ও জনগণের দৃঢ় সংকল্পের বিজয়। এই জনগণ নিজ মাতৃভূমির জন্য অশ্রু ও ও রক্ত বিসর্জন দিয়েছে যাতে চরমপন্থা ও শোষণ থেকে মুক্ত হয়ে তারা নিজের ভাষায় কথা বলতে পারে, তাদের নিজস্ব সংস্কৃতি লালন করতে পারে এবং মর্যাদার সঙ্গে জীবন যাপন করতে পারে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com