রবিবার, ১৯ Jul ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন

শিরোনামঃ
৫ মাসে সরকারের সাফল্যে নতুন দিগন্ত উন্মোচন: মাহদী আমিন আগস্টে ‘প্রবাসী কার্ড’ প্রকল্পের কাজ চালু করবে সরকার এপস্টিনের সঙ্গে ইসরায়েলি ডিপ স্টেট ও মার্কিন গোয়েন্দাদের যোগসূত্র ছিল : ভ্যান্স যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে পাকিস্তানের জড়িয়ে পড়ার শঙ্কা হামলার শঙ্কায় কুয়েতে ফ্লাইটের সময়সূচি পরিবর্তন বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক-মহাসড়ক দ্রুত সংস্কারের নির্দেশ অর্থ পাচার না হলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অনেক সমস্যা সমাধান হয়ে যেত : প্রধানমন্ত্রী ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, ৮ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী ভাতা বেড়েছে চার ক্যাটাগরি মুক্তিযোদ্ধাদের

দুই টেবিল টপার চট্টগ্রাম-খুলনার লড়াই সন্ধ্যায়

ম্যাচ শুরু হবে আজ দুপুর দেড়টায়। সন্ধ্যায় মুখোমুখি হবে দুই টেবিল টপার গাজী গ্রুপ চট্টগ্রাম ও জেমকন খুলনা।

টুর্নামেন্টের শুরু থেকে  পারফরমেন্সের ধার দেখাচ্ছে গাজী গ্রুপ চট্টগ্রাম; পাচ ম্যাচ খেলে চারটায় জিতেছে দলটা। মুস্তাফিজ, লিটন, সৌম্য, শরীফুলরা আছে টপ পজিশনে। তাদের সবশেষ খেলা ম্যাচে ঢাকার কাছে ৭ রানে হারে চট্টগ্রাম।

মাহমুদুল্লাহ, সাকিবকে নিয়ে দল গড়ে শিরোপায় চোখ রেখে এগোচ্ছে জেমকন খুলনা। মাশরাফী বিন মোর্ত্তজাকে দলে পেলেও যোগ দেননি দলীয় অনুশীলনে। কোভিড টেস্টের ফলাফলের পর চূড়ান্ত সিদ্ধান্ত মাশরাফীর ম্যাচ খেলার। টাইগার ক্রিকেটের তারকা খেলোয়াড়দের নিয়ে গড়া দলটা চট্টগ্রাম থেকে এক ম্যাচ বেশি খেলে জয় পেয়েছে চারটাতে; রয়েছে টেবিলের ২য় অবস্থানে।

টেবিলের চার, পাচে থাকা রাজশাহী, বরিশাল লড়াই; দুই দলেরই টার্গেট পয়েন্ট ব্যবধান বাড়িয়ে অবস্থান এগিয়ে নেয়ার। তামিম, তাসকিন, ইরফান শুক্কুরদের নিয়ে ফরচুনের দলটা জয় পেয়েছে মোটে একটায়। টুর্নামেন্টে টিকে থাকতে পরের ম্যাচটা জিততেই হবে। ক্যাপ্টেন ফর্মে ফিরলেও অন্যরা এগিয়ে নিতে পারছেন না দলকে। তবুও আশাবাদি দক্ষিণাঞ্চলের দলটা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com