রবিবার, ১৯ Jul ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন

শিরোনামঃ
৫ মাসে সরকারের সাফল্যে নতুন দিগন্ত উন্মোচন: মাহদী আমিন আগস্টে ‘প্রবাসী কার্ড’ প্রকল্পের কাজ চালু করবে সরকার এপস্টিনের সঙ্গে ইসরায়েলি ডিপ স্টেট ও মার্কিন গোয়েন্দাদের যোগসূত্র ছিল : ভ্যান্স যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে পাকিস্তানের জড়িয়ে পড়ার শঙ্কা হামলার শঙ্কায় কুয়েতে ফ্লাইটের সময়সূচি পরিবর্তন বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক-মহাসড়ক দ্রুত সংস্কারের নির্দেশ অর্থ পাচার না হলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অনেক সমস্যা সমাধান হয়ে যেত : প্রধানমন্ত্রী ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, ৮ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী ভাতা বেড়েছে চার ক্যাটাগরি মুক্তিযোদ্ধাদের

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনী প্রচারণা শেষ

আগামী ১০ ডিসেম্বর (বৃহষ্পতিবার) নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-উপনির্বাচন। মঙ্গলবার রাত বারোটা পর্যন্ত পথসভা, মিছিল ও গণসংযোগের মধ্য দিয়ে শেষ হয়েছে শেষ দিনের প্রচারণা। আওয়ামী লীগ ও বিএনপি’র দুই প্রার্থী ছাড়াও প্রতিদ্বন্দ্বিতা করছেন আরো দুই প্রার্থী।

গত ২৭ সেপ্টম্বর বেগমগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ওমর ফারুক বাদশা মৃত্যুবরণ করায় শূণ্যপদে এ উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ভোটারদের দৃষ্টিতে প্রার্থী চারজন থাকলেও মূলত প্রতিদন্ধিতা হবে আওয়ামী লীগ প্রার্থী শাহনাজ বেগম ও বিএনপি প্রার্থী মঞ্জুরুল আজিম সুমনের মধ্যে। সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন হলে দই প্রার্থীই তাদের জয়ের ব্যাপারে আশাবাদী।

ভোটার ও প্রার্থীদের প্রত্যাশা অনুযায়ী সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের সব ধরনের প্রস্তুতির কথা জানান রির্টানিং অফিসার ও সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ রবিউল আলম।

এ নির্বাচনে মোট ১৪৬টি কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করবেন ৪ লাখ ১৬ হাজার ভোটার। যার মধ্যে নারী ২ লক্ষ ও পুরুষ ভোটার ২ লক্ষ ১৬ হাজার।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com