রবিবার, ১৯ Jul ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
দীর্ঘদিনের অপেক্ষার। আর তাই শেষ স্প্যান বসানোর আনন্দে ভাসছেন সেতুর শ্রমিক, প্রকৌশলীসহ পদ্মাপাড়ের মানুষেরা। প্রমত্তা পদ্মার বুকে দাঁড়িয়ে থাকা পিলারগুলোতে একের পর এক স্প্যান বসে জোড়া লাগিয়েছে দীর্ঘ দিনের স্বপ্নকে। মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তের ১২ ও ১৩ নম্বর পিলারের ওপর বসতে প্রস্তুত শেষ স্প্যান টু-এফ। ৪১তম স্প্যানটির দুই পাশে থাকছে বাংলাদেশ ও চীনের পতাকা, যা বহন করছে দুই দেশের সম্পর্ক অটুট রাখার বার্তা।
নানা প্রতিকূলতা কাটিয়ে প্রকৌশলীদের অক্লান্ত পরিশ্রমে প্রথম থেকে ৪০টি স্প্যান সফলভাবে বসেছে। শেষ স্প্যানটিকে পিলারে বসাতে প্রস্তুত রাখা হয়েছে বিশ্বের সবচেয়ে বড় ভাসমান ক্রেন ‘তিয়ান-ই’। স্প্যান বসানোকে ঘিরে তাই দেশি বিদেশি প্রকৌশলী, শ্রমিকদের মধ্যে এখন উৎসব আমেজ।
শুরুতে একেকটি স্প্যান বসাতে সময় লাগতো কয়েকমাস। প্রবল স্রোতসহ নানা প্রতিকূলতায় সেতুর নির্মাণ কাজ নিয়ে অনিশ্চয়তা থাকলেও দ্রুত সেতুর কাজ এগিয়ে যাওয়ায় আনন্দিত স্থানীয়রা।
শেষ স্প্যানটি বসানোর কাজ শেষ হলে পুরোদমে চলবে রেলওয়ে এবং সড়কপথের স্ল্যাব বসানোর কাজ। প্রমত্তা পদ্মায় ৬ হাজার ১৫০ মিটার দৈর্ঘ্যের সেতু গড়বে নতুন দিগন্ত। সেই আশায় আছে পুরো দেশবাসী ।