রবিবার, ১৯ Jul ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন

শিরোনামঃ
৫ মাসে সরকারের সাফল্যে নতুন দিগন্ত উন্মোচন: মাহদী আমিন আগস্টে ‘প্রবাসী কার্ড’ প্রকল্পের কাজ চালু করবে সরকার এপস্টিনের সঙ্গে ইসরায়েলি ডিপ স্টেট ও মার্কিন গোয়েন্দাদের যোগসূত্র ছিল : ভ্যান্স যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে পাকিস্তানের জড়িয়ে পড়ার শঙ্কা হামলার শঙ্কায় কুয়েতে ফ্লাইটের সময়সূচি পরিবর্তন বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক-মহাসড়ক দ্রুত সংস্কারের নির্দেশ অর্থ পাচার না হলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অনেক সমস্যা সমাধান হয়ে যেত : প্রধানমন্ত্রী ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, ৮ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী ভাতা বেড়েছে চার ক্যাটাগরি মুক্তিযোদ্ধাদের

অ্যাজমা রোগীদের করোনার ঝুঁকি কম : গবেষণা

করোনা (কোভিড-১৯) মহামারীর এখন চলছে দ্বিতীয় আঘাত। প্রতিদিনই সারাবিশ্বে বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। এমতাবস্তায় অ্যাজমা রোগীদের জন্য কিছুটা হলেও স্বস্তির খবর মিলেছে। শ্বাসকষ্ট বা অ্যাজমা রোগীদের করোনা হওয়ার সম্ভাবনা অপেক্ষাকৃত কম বলে দাবি করা হয় এক গবেষণায়।

সম্প্রতি দ্য জার্নাল অফ অ্যালার্জি এন্ড ক্লিনিকাল ইমিউনোলজি জার্নালে ওই গবেষণাটি প্রকাশিত হয়। সেখানে অ্যাজমা রোগীদের করোনার ঝুঁকি কম বলে দাবি করা হয়। এমন খবর প্রকাশ করেছে সংবাদমাধ্যম নিউজ এইট্টিন।

গবেষকরা জানান, এই সমীক্ষায় ইসরায়েল থেকে নমুনা সংগ্রহ করা হয়েছিল। সেখানে ইহুদি এবং অইহুদি দুই ধরনেরই মানুষ ছিলেন। ফেব্রুয়ারি থেকে জুনের মধ্যে যেসব সংস্থা করোনা পরীক্ষা করছিল তাদের থেকে তথ্য-উপাত্ত সংগ্রহ করা হয়।

ওই তথ্য মতে, মোট ৩৭ হাজার ৪৬৯ জনের মধ্যে আরটিপিসিআর পদ্ধতিতে ২ হাজার ২৬৬ জনের করোনা সংক্রমণ পাওয়া গিয়েছে। এর মধ্যে ৩ হাজার ৩৩৮ জন অ্যাজমা রোগী ছিলেন, যারা করোনায় আক্রান্ত হননি। মাত্র ১৫৩ জন অ্যাজমা রোগী আক্রান্ত হয়েছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com