রবিবার, ১৯ Jul ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন

শিরোনামঃ
৫ মাসে সরকারের সাফল্যে নতুন দিগন্ত উন্মোচন: মাহদী আমিন আগস্টে ‘প্রবাসী কার্ড’ প্রকল্পের কাজ চালু করবে সরকার এপস্টিনের সঙ্গে ইসরায়েলি ডিপ স্টেট ও মার্কিন গোয়েন্দাদের যোগসূত্র ছিল : ভ্যান্স যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে পাকিস্তানের জড়িয়ে পড়ার শঙ্কা হামলার শঙ্কায় কুয়েতে ফ্লাইটের সময়সূচি পরিবর্তন বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক-মহাসড়ক দ্রুত সংস্কারের নির্দেশ অর্থ পাচার না হলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অনেক সমস্যা সমাধান হয়ে যেত : প্রধানমন্ত্রী ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, ৮ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী ভাতা বেড়েছে চার ক্যাটাগরি মুক্তিযোদ্ধাদের

চুয়াডাঙ্গায় রাস্তার পাশে কিশোরের মরদেহ

চুয়াডাঙ্গায় অজ্ঞাতপরিচয় এক কিশোরের (১২) মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টায় সদর উপজেলার ছয়ঘরিয়া-বড়সলুয়া মাঠ থেকে তার বিবস্ত্র মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, সকালে ছয়ঘরিয়া-বড়সলুয়া মাঠের রাস্তার পাশে বিবস্ত্র অবস্থায় এক কিশোরের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা।

পরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায় সদর থানা-পুলিশ।

পুলিশের ধারণা, গলায় কাপড় পেঁচিয়ে শ্বাসরোধ করে ওই কিশোরকে হত্যা করা হয়েছে। তবে হত্যাকাণ্ডের কারণ প্রাথমিকভাবে জানাতে পারেনি পুলিশ।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান জানান, ওই কিশোরের গলায় কাপড় পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়েছে মর্মে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এখন পর্যন্ত নিহত কিশোরের পরিচয় পাওয়া যায়নি। তার পরিচয় শনাক্তে আশপাশের কয়েকটি থানায় খবর দেয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com