রবিবার, ১৯ Jul ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন

শিরোনামঃ
৫ মাসে সরকারের সাফল্যে নতুন দিগন্ত উন্মোচন: মাহদী আমিন আগস্টে ‘প্রবাসী কার্ড’ প্রকল্পের কাজ চালু করবে সরকার এপস্টিনের সঙ্গে ইসরায়েলি ডিপ স্টেট ও মার্কিন গোয়েন্দাদের যোগসূত্র ছিল : ভ্যান্স যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে পাকিস্তানের জড়িয়ে পড়ার শঙ্কা হামলার শঙ্কায় কুয়েতে ফ্লাইটের সময়সূচি পরিবর্তন বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক-মহাসড়ক দ্রুত সংস্কারের নির্দেশ অর্থ পাচার না হলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অনেক সমস্যা সমাধান হয়ে যেত : প্রধানমন্ত্রী ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, ৮ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী ভাতা বেড়েছে চার ক্যাটাগরি মুক্তিযোদ্ধাদের

পাবলিক বিশ্ববিদ্যালয়ে স্নাতক-স্নাতকোত্তরের চূড়ান্ত পরীক্ষার অনুমতি

পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণির চূড়ান্ত পরীক্ষা নেওয়ার অনুমতি দিয়েছে সরকার।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক কাজী শহীদুল্লাহার সভাপতিত্বে রবিবার এক ভার্চুয়াল সভায় এই অনুমতি দেওয়া হয়।

কমিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ইউজিসি সদস্যরা ছাড়াও ৩৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা এই সভায় ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

করোনা মহামারির কারণে গত ১৭ মার্চ থেকে দেশের অন্যসব শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে বিশ্ববিদ্যালয়গুলোও বন্ধ রয়েছে। কওমি মাদ্রাসা বাদে সব শিক্ষা প্রতিষ্ঠানে আগামী ১৯ ডিসেম্বর পর্যন্ত ছুটি ঘোষণা করা আছে।

মহামারির মধ্যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো অনলাইনে ক্লাস নিলেও পরীক্ষা নিতে পারছিল না। এখন স্নাতক-স্নাতকোত্তরের চূড়ান্ত পরীক্ষার ক্ষেত্রে সেই অনুমতি দেওয়া হল।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com