রবিবার, ১৯ Jul ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় বিজয় দিবসের সমাবেশ থেকে বাড়ি ফেরার পথে চার কিশোরকে মারধর করেছে সন্ত্রাসীরা।
বুধবার বিকাল ৫টার দিকে উপজেলার সাগরদিঘী ইউনিয়নের জোড়দিঘী নামকস্থানে এ ঘটনা ঘটে।
আহতরা হলো- উপজেলার জোড়দিঘী গ্রামের সুধন মাস্টারের ছেলে প্রণয় বর্মণ (১৭), মিজানুর রহমানের ছেলে মামুন (১৮), কিনু মিয়ার ছেলে হাবিবুর (১৮), জগদিশ বর্মনের ছেলে আকাশ বর্মণ (১৭)। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী গৌরাঙ্গ বর্মণ জানান, বিজয় দিবস উপলক্ষে স্থানীয় সংসদ সদস্য আতাউর রহমান খানের পূর্ব নির্ধারিত শোভাযাত্রা ও সমাবেশ থেকে বাড়ি ফিরছিল ওই তিন কিশোর।