রবিবার, ১৯ Jul ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন

শিরোনামঃ
এপস্টিনের সঙ্গে ইসরায়েলি ডিপ স্টেট ও মার্কিন গোয়েন্দাদের যোগসূত্র ছিল : ভ্যান্স যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে পাকিস্তানের জড়িয়ে পড়ার শঙ্কা হামলার শঙ্কায় কুয়েতে ফ্লাইটের সময়সূচি পরিবর্তন বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক-মহাসড়ক দ্রুত সংস্কারের নির্দেশ অর্থ পাচার না হলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অনেক সমস্যা সমাধান হয়ে যেত : প্রধানমন্ত্রী ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, ৮ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী ভাতা বেড়েছে চার ক্যাটাগরি মুক্তিযোদ্ধাদের বিমানের বহরে যুক্ত হবে বোয়িং ও এয়ারবাস মন্ত্রিসভায় ১ নভেম্বর জাতীয় যুব দিবস উদযাপনের সিদ্ধান্ত

বিপুল ফেনসিডিল জব্দ

দিনাজপুরের ফুলবাড়ী সীমান্তে অভিযান চালিয়ে ২ হাজার ৬৭৫ বোতল ফেনসিডিল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এর বাজারমূল্য ১০ লাখ ৭০ হাজার টাকা।

শুক্রবার রাত ৮টার দিকে ফুলবাড়ী সীমান্তের ৩০৪ ও ৩০৫ নম্বর পিলারের কাছে অভিযান চালিয়ে এ বিপুল পরিমাণ মাদক জব্দ করে বিজিবির সদস্যরা। তবে এ সময় কাউকে আটক করা যায়নি।

বিষয়টি নিশ্চিত করে ফুলবাড়ী ২৯ বিজিবির অধিনায়ক লে. শরীফ উল্লাহ আবেদ (এসজিপি) জানান, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় অবস্থান নেন বিজিবির সদস্যরা। রাত ৮টার দিকে একদল চোরাকারবারি ভারত থেকে ঢোকার চেষ্টা করে। এ সময় তাদের ধাওয়া করা হলে সঙ্গে থাকা ফেনসিডিলভর্তি পলিথিনের বস্তা ফেলে দৌড়ে পালিয়ে যায়। ফেলে যাওয়া বস্তা থেকে ২ হাজার ৬৭৫ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com