রবিবার, ১৯ Jul ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন

শিরোনামঃ
এপস্টিনের সঙ্গে ইসরায়েলি ডিপ স্টেট ও মার্কিন গোয়েন্দাদের যোগসূত্র ছিল : ভ্যান্স যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে পাকিস্তানের জড়িয়ে পড়ার শঙ্কা হামলার শঙ্কায় কুয়েতে ফ্লাইটের সময়সূচি পরিবর্তন বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক-মহাসড়ক দ্রুত সংস্কারের নির্দেশ অর্থ পাচার না হলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অনেক সমস্যা সমাধান হয়ে যেত : প্রধানমন্ত্রী ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, ৮ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী ভাতা বেড়েছে চার ক্যাটাগরি মুক্তিযোদ্ধাদের বিমানের বহরে যুক্ত হবে বোয়িং ও এয়ারবাস মন্ত্রিসভায় ১ নভেম্বর জাতীয় যুব দিবস উদযাপনের সিদ্ধান্ত

ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

বুদ্ধিপ্রতিবন্ধী এক কিশোরীকে (১৫) ধর্ষণচেষ্টার অভিযোগে ৬০ বছর বয়সী মোক্তার আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভাদাই ইউনিয়নের বিন্নাগারী এলাকা থেকে শুক্রবার তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুরে ওই কিশোরীকে বাড়িতে একা রেখে তার মা কাজের সন্ধানে যান। ওই সময় মোক্তার আলী তাকে কৌশলে পাশের সুপারিবাগানে নিয়ে যান এবং ধর্ষণের চেষ্টা করেন। এ সময় স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে ধাওয়া দিলে ঘটনাস্থল থেকে পালিয়ে যান মোক্তার আলী।

পরে ঘটনা জানাজানি হলে এ নিয়ে স্থানীয়ভাবে সালিস বসে। কিন্তু অভিযুক্ত মোক্তার আলী সেই সালিসে উপস্থিত হননি। পরে ওই কিশোরীর মা থানায় লিখিত অভিযোগ করলে মোক্তার আলীকে গ্রেপ্তার করে পুলিশ।

কিশোরীর মা জানান, মোক্তার আলী দীর্ঘদিন থেকেই তার মেয়েকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করতেন।

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, “অভিযোগের পরিপ্রেক্ষিতে মোক্তার আলীকে গ্রেপ্তার করা হয়েছে।”

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com