রবিবার, ১৯ Jul ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
কুষ্টিয়ার কুমারখালীতে বিপ্লবী বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুরের ঘটনার মূল পরিকল্পনাকারী কয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আনিসুর রহমানসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঘটনা নিশ্চিত করে জেলা পুলিশ সুপার (এসপি) এস এম তানভীর আরাফাত শনিবার দুপুরে তার কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানান, শুক্রবার রাতে আসামিদের গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন― আনিসুর রহমান আনিস (৩৫), সবুজ হোসেন (২০) ও হৃদয় আহমেদ (২০)। এ ছাড়া বাচ্চু (৩২) নামে একজন পলাতক আছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
পুলিশ সুপার জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আনিসুর রহমানকে গ্রেপ্তার করা হয়। পরে তার (আনিসুর) দেওয়া তথ্যমতে ঘটনায় জড়িত অপর দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে।
আনিসুরের সঙ্গে কয়া মহাবিদ্যালয় (কলেজ) কর্তৃপক্ষের দ্বন্দ্ব আছে। এর পরিপ্রেক্ষিতে সহযোগীদের নিয়ে আনিসুর কলেজটির প্রধান ফটকের সামনে সড়কের পাশে স্থাপিত বাঘা যতীনের ভাস্কর্যটি ভাঙচুর করেন বলে জানান পুলিশ সুপার।