রবিবার, ১৯ Jul ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরী।
শনিবার ৪২ বিশিষ্ট নাগরিক, নির্বাচন কমিশনের বিরুদ্ধে অনিয়ম আর দুর্নীতির অভিযোগে জুডিশিয়াল কাউন্সিল গঠনের দাবি জানান।
সংবাদ সম্মেলনে বলা হয়, তাদের অভিযোগের বিষয়ে কি করা হবে, তা একান্তই রাষ্ট্রপতির ব্যাপার।
তবে, নির্বাচন কমিশনের করণীয় ঠিক করার এখতিয়ার ওই নাগরিকদের নেই। একই সঙ্গে তাদের শালীনতার মধ্যে থেকে বক্তব্য দেয়ার আহ্বান জানানো হয় সংবাদ সম্মেলনে।
শাহাদাত হোসেন চৌধুরী জানান, নির্বাচন সুষ্ঠু করতে কমিশন বদ্ধ পরিকর। তিনি আরও বলেন,’এটা হয়তোবা কোন উদ্দেশ্য প্রণোদিত। এর কোনটারই ভিত্তি আছে বলে আমি মনে করি না। এমন একটা বিষয় উপস্থাপন করা আমি মনে করি সুধীজনদের জন্য বিবেচনা প্রসূত নয়।’