রবিবার, ১৯ Jul ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন

শিরোনামঃ
এপস্টিনের সঙ্গে ইসরায়েলি ডিপ স্টেট ও মার্কিন গোয়েন্দাদের যোগসূত্র ছিল : ভ্যান্স যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে পাকিস্তানের জড়িয়ে পড়ার শঙ্কা হামলার শঙ্কায় কুয়েতে ফ্লাইটের সময়সূচি পরিবর্তন বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক-মহাসড়ক দ্রুত সংস্কারের নির্দেশ অর্থ পাচার না হলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অনেক সমস্যা সমাধান হয়ে যেত : প্রধানমন্ত্রী ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, ৮ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী ভাতা বেড়েছে চার ক্যাটাগরি মুক্তিযোদ্ধাদের বিমানের বহরে যুক্ত হবে বোয়িং ও এয়ারবাস মন্ত্রিসভায় ১ নভেম্বর জাতীয় যুব দিবস উদযাপনের সিদ্ধান্ত

উদ্দেশ্যপ্রণোদিত এবং শিষ্টাচার বহির্ভূতভাবে দেশের ৪২ জন নাগরিক নির্বাচন কমিশনারদের বিরুদ্ধে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের দাবি তুলেছেন বলে অভিযোগ করেছেন নির্বাচন কমিশনার শাহাদাত হোসেন চৌধুরী।তিনি বলেন, সুশাসনের জন্য নাগরিক-সুজন সাংবিধানিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে মিথ্যাচার করছে বলেও অভিযোগ করেন তিনি।

নির্বাচনের অনিয়ম, আর্থিক অনিয়মসহ ইসির বিভিন্ন নিয়োগে নানা দুর্র্নীতির অভিযোগ এনে প্রথমবারের মতো কোনো সাংবিধানিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে মহামান্য রাষ্ট্রপতির কাছে দেশের ৪২ জন নাগরিক সিইসিসহ অপর চার নির্বাচন কমিশনারের বিরুদ্ধে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের দাবি জানিয়ে আবেদন করেছেন। পুরো বিষয়টিকে নেতৃত্ব দিচ্ছে বেসরকারি প্লাটফর্ম সুশাসনের জন্য নাগরিক সুজন।

সাংবাদিকদের সাথে আলোচনায় নির্বাচন কমিশনার শাহাদত হোসেন বলেন, ২০০৮ সালে সুজন নির্বাচন কমিশনের সঙ্গে এনজিওভিত্তিক নানা কর্মকাণ্ডে জড়িত ছিলো। বর্তমান কমিশন সেসবে অনুমোদন না দেয়ায় তারা মিথ্যাচার করছে।

কিছু গণমাধ্যমের তথ্যের উপর নির্ভর না করে দেশের সম্মানিতজনদের আরও সর্তক হয়ে একটি সাংবিধানিক প্রতিষ্ঠানের বিষয়ে অভিযোগ তোলা উচিত ছিলো বলে মন্তব্য করেন নির্বাচন কমিশনার শাহাদাত হোসেন চৌধুরী।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com