রবিবার, ১৯ Jul ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন

শিরোনামঃ
এপস্টিনের সঙ্গে ইসরায়েলি ডিপ স্টেট ও মার্কিন গোয়েন্দাদের যোগসূত্র ছিল : ভ্যান্স যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে পাকিস্তানের জড়িয়ে পড়ার শঙ্কা হামলার শঙ্কায় কুয়েতে ফ্লাইটের সময়সূচি পরিবর্তন বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক-মহাসড়ক দ্রুত সংস্কারের নির্দেশ অর্থ পাচার না হলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অনেক সমস্যা সমাধান হয়ে যেত : প্রধানমন্ত্রী ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, ৮ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী ভাতা বেড়েছে চার ক্যাটাগরি মুক্তিযোদ্ধাদের বিমানের বহরে যুক্ত হবে বোয়িং ও এয়ারবাস মন্ত্রিসভায় ১ নভেম্বর জাতীয় যুব দিবস উদযাপনের সিদ্ধান্ত

জয়পুরহাটে তথ্য আপা প্রকল্পের উঠান বৈঠকে বাড়ি দেয়ার প্রতিশ্রুতি

তথ্য আপা প্রকল্পের উঠান বৈঠকে ভূমিহীন দরিদ্র নারীকে বাড়ি দেওয়ার প্রতিশ্রুতি দিলেন আক্কেলপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস এম হাবিবুল হাসান।
সোমবার সকাল ১০টায় জয়পুরহাটের আক্কেলপুরের জাফরপুর গ্রামে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের জাতীয় মহিলা সংস্থা পরিচালিত ‘তথ্য আপা’ প্রকল্পের উঠান বৈঠকে তিনি অসহায় ভূমিহীন নুরুন নাহারকে বাড়ি দেয়ার প্রতিশ্রুতি দেন।
উপজেলা তথ্য কেন্দ্রের আয়োজনে এ উঠান বৈঠকে সভাপতিত্ব করেন ইউএনও এস এম হাবিবুল হাসান। বক্তব্য রাখেন উপজেলা তথ্য সেবা কর্মকর্তা সুরাইয়া মুন্নি, তথ্য সেবা সহকারী নুরুন নাহার, নুরি আক্তার প্রমুখ। অনুষ্ঠানে বাল্য বিয়ে, নারী নির্যাতন, যৌতুক, কৃষি, চিকিৎসা সেবাসহ গ্রামীণ সুবিধা বঞ্চিত মহিলাদের তথ্য প্রযুক্তিতে প্রবেশাধিকার এবং তথ্য প্রযুক্তি ভিত্তিক সেবা প্রদানের মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com