রবিবার, ১৯ Jul ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
সোমবার সকালে শহীদ তাজউদ্দিন আহমদ সিনেট ভবনে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয় শিক্ষা পরিষদের এক জরুরি সভায় এইসব সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর এম আব্দুস সোবহান এ সভায় সভাপতিত্ব করেন।
এ বিষয়ে জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ড.মো আজিজুর রহমান জানান,অনার্স ও মাস্টার্সের পরীক্ষার্থীদের ফিল্ডওয়ার্ক, ইন্টার্নশিপ, মৌখিক ও ইনকোর্স পরীক্ষা সম্পর্কে সংশ্লিষ্ট বিভাগীয় একাডেমিক কমিটি ও পরীক্ষা কমিটি সিদ্ধান্ত গ্রহণ করবেন। এসময় বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো বন্ধ থাকবে।
এছাড়াও তিনি জানান,পরীক্ষা গ্রহণের সুবিধার্থে পূর্বনির্ধারিত ৩ থেকে ৭ জানুয়ারির শীতকালীন ছুটি বাতিল করা হয়েছে। এছাড়া ৩ জানুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ের অফিগুলো সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকবে।
কোভিড-১৯ সংক্রমণজনিত কারণে উদ্ভূত পরিস্থিতিতে এই সভায় অনুষদ অধিকর্তা, ইনস্টিটিউট পরিচালক, বিভাগীয় সভাপতি, পরীক্ষা নিয়ন্ত্রক ও গ্রন্থাগারিক এবং নির্বাচিত শিক্ষক প্রতিনিধিবৃন্দ স্বশরীরে উপস্থিত ছিলেন।
প্রফেসর ক্যাটেগরি ও চ্যান্সেলর মনোনীত সদস্যবৃন্দ ভার্চুয়াল মিটিং প্লাটফর্ম জুম-এর মাধ্যমে সংযুক্ত হয়ে সভায় অংশ নেন।