রবিবার, ১৯ Jul ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন

শিরোনামঃ
এপস্টিনের সঙ্গে ইসরায়েলি ডিপ স্টেট ও মার্কিন গোয়েন্দাদের যোগসূত্র ছিল : ভ্যান্স যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে পাকিস্তানের জড়িয়ে পড়ার শঙ্কা হামলার শঙ্কায় কুয়েতে ফ্লাইটের সময়সূচি পরিবর্তন বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক-মহাসড়ক দ্রুত সংস্কারের নির্দেশ অর্থ পাচার না হলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অনেক সমস্যা সমাধান হয়ে যেত : প্রধানমন্ত্রী ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, ৮ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী ভাতা বেড়েছে চার ক্যাটাগরি মুক্তিযোদ্ধাদের বিমানের বহরে যুক্ত হবে বোয়িং ও এয়ারবাস মন্ত্রিসভায় ১ নভেম্বর জাতীয় যুব দিবস উদযাপনের সিদ্ধান্ত

চালনা পৌরসভা নির্বাচন: ভোটারদের মূল ইস্যু সুপেয় পানি সরবরাহ

 আসন্ন পৌর নির্বাচনে সুপেয় পানি সরবরাহই প্রাধান্য পাচ্ছে ভোটারদের কাছে। খুলনার চালনা পৌরসভার বাসিন্দা জামাল গাজী। পৌর ভবনের সামনের পুকুর থেকে পানি নিয়ে সরবরাহ করেন আশেপাশের এলাকায়। বাধ্য হয়েই এই পানি পান করাসহ গৃহস্থালির কাজে ব্যবহার করছেন পৌরবাসী।

পানি সরবরাহকারী মোহাম্মদ জামাল গাজী বলেন, ‘এই পুকুর থেকে পানি নিয়ে বাসায়-বাসায় দেই। তারা গোসল করে, রান্না করে। যেভাবে দেই সেভাবেই চায়ের দোকানে ব্যবহার হয়।’ ২০০৪ সালে পৌরসভা হওয়ার পর পানি সমস্যা সমাধানের আশা করেছিলেন চালনাবাসি। দীর্ঘদিনেও এ সংকট সমাধান না হওয়ায়, এবারের ভোটের প্রধান ইস্যু সুপেয় পানি সরবরাহ করার বিষয়টি।

এলাকাবাসী বলেন, ‘মেয়র পার্থীদের কাছে আমাদের একমাত্র দাবী সুপেয় পানি সরবরাহ নিশ্চিত করতে হবে। যেখান থেকে পানি নিয়ে আসে এ পানি তো নোংরা এটাই হোটেলে ব্যবহার করে এবং খায়। পৌরসভায় অনেক অভিযোগ দেয়া হয় তাতে কোন কাজ হয় না।’

সাবেক মেয়র ও স্বতন্ত্র মেয়র প্রার্থী অধ্যক্ষ ড অচিন্ত্য কুমার মন্ডল বলেন, ‘সিডিএমপির পরিচালক ছিল অতিরিক্ত সচিব কাইয়ুম সাহেব তিনি এখানে রাস্তার মোড়ে মোড়ে বিশুদ্ধ পানি দিতে চেয়েছিলেন। এতে সাড়ে তিন কোটি টাকা বরাদ্ধ করেছিলেন। এই সনদ এবং আবুল ফোন করে এই কাজটি বন্ধ করে দিয়েছে।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com