রবিবার, ১৯ Jul ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন

শিরোনামঃ
এপস্টিনের সঙ্গে ইসরায়েলি ডিপ স্টেট ও মার্কিন গোয়েন্দাদের যোগসূত্র ছিল : ভ্যান্স যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে পাকিস্তানের জড়িয়ে পড়ার শঙ্কা হামলার শঙ্কায় কুয়েতে ফ্লাইটের সময়সূচি পরিবর্তন বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক-মহাসড়ক দ্রুত সংস্কারের নির্দেশ অর্থ পাচার না হলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অনেক সমস্যা সমাধান হয়ে যেত : প্রধানমন্ত্রী ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, ৮ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী ভাতা বেড়েছে চার ক্যাটাগরি মুক্তিযোদ্ধাদের বিমানের বহরে যুক্ত হবে বোয়িং ও এয়ারবাস মন্ত্রিসভায় ১ নভেম্বর জাতীয় যুব দিবস উদযাপনের সিদ্ধান্ত

টেকনাফে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

কক্সবাজারের টেকনাফে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ অজ্ঞাতনামা এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরে টেকনাফ উপজেলার শামলাপুর এলাকায় এ ঘটনা ঘটে।

র‌্যাবের দাবি, নিহত ব্যক্তি একজন ইয়াবাকারবারি। ঘটনাস্থল থেকে ১০ হাজার পিস ইয়াবা, একটি দেশীয় তৈরি এলজি, একটি ছুরি ও ৩টি কার্তুজ উদ্ধার করা হয়েছে।

কক্সবাজার র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, টেকনাফ উপজেলার শামলাপুর এলাকায় ইয়াবা বেচাকেনার খবরে মঙ্গলবার ভোরে র‌্যাব-১৫ এর একটি দল অভিযানে যায়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অতর্কিত অবস্থায় র‌্যাবকে গুলি করে। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি চালায়।

একপর্যায়ে ইয়াবাকারবারিরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ১০ হাজার ইয়াবা, ১টি এলজি, একটি ছুরি, ৩টি কার্তুজ উদ্ধার করা হয়। এ সময় অজ্ঞাতনামা একজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সকালে টেকনাফ থানার পুলিশকে খবর দিলে পুলিশ সুরতহাল রিপোর্ট সংগ্রহ করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং নিহতের পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com