রবিবার, ১৯ Jul ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন

শিরোনামঃ
এপস্টিনের সঙ্গে ইসরায়েলি ডিপ স্টেট ও মার্কিন গোয়েন্দাদের যোগসূত্র ছিল : ভ্যান্স যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে পাকিস্তানের জড়িয়ে পড়ার শঙ্কা হামলার শঙ্কায় কুয়েতে ফ্লাইটের সময়সূচি পরিবর্তন বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক-মহাসড়ক দ্রুত সংস্কারের নির্দেশ অর্থ পাচার না হলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অনেক সমস্যা সমাধান হয়ে যেত : প্রধানমন্ত্রী ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, ৮ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী ভাতা বেড়েছে চার ক্যাটাগরি মুক্তিযোদ্ধাদের বিমানের বহরে যুক্ত হবে বোয়িং ও এয়ারবাস মন্ত্রিসভায় ১ নভেম্বর জাতীয় যুব দিবস উদযাপনের সিদ্ধান্ত

সীমান্তে বিজিবি-মাদককারবারি গোলাগুলি, ৩০ হাজার ইয়াবা উদ্ধার

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে বিজিবির সঙ্গে মাদককারবারিদের গোলাগুলির পর বিপুল ইয়াবা উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমের বাইশফাড়ি সীমান্তে এ ঘটনা ঘটে।

ঘটনার সময় মাদক কারবারিরা পালিয়ে যেতে সক্ষম হলেও উদ্ধার করা হয়েছে ৩০ হাজার পিস ইয়াবা।

তবে এ ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

জানা গেছে, কক্সবাজার ৩৪ ব্যাটেলিয়ানের নিয়ন্ত্রণাধীন ঘুমধুমের বাইশফাড়ি সীমান্ত পার হয়ে বিপুল পরিমাণ ইয়াবা বাংলাদেশে আসছে এমন সংবাদের ভিত্তিতে সীমান্তে অভিযানে নামে বাইশফাড়ি বিওপির একটি টহল দল।

সুবেদার মো. মজিবুর রহমানের নেতৃত্বে অভিযান দলটি বাংলাদেশ মিয়ানমার ৩৮নং সীমান্ত পিলারের নিকটবর্তী আমতলা খাল এলাকায় অবস্থান নেয়।

এ সময় কয়েকজন লোক বাংলাদেশে অনুপ্রবেশ করছে দেখে বিজিবি সদস্যরা তাদের থামানোর চেষ্টা করে। কিন্তু ওই দলটি দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বিজিবি পর পর ছয় রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।

মাদক কারবারিরা ইয়াবার প্যাকেট ফেলে দুর্গম পাহাড়ে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন কক্সবাজার ৩৪ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com