শনিবার, ১৮ Jul ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শুক্রবার (২৫ ডিসেম্বর) সকাল ১১টায় যশোর-মাগুড়া সগকের হুদোর মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত নয়ন (৫৩) ও আহত তার পুত্র জাফর (২২) এর বাড়ি সদর উপজেলার চুড়ামনকাঠিতে্ গুরুতর অবস্থায় আহত জাফরকে যশোর মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় পাঠানো হয়েছে।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার তৌহিদুল ইসলাম জানান, শুক্রবার সকাল ১১টার দিকে সদরের হুদোর মোড়ে দ্রুতগামী একটি কাভার্ড ভ্যান মোটরসাইকেলে থাকা পিতা-পুত্রকে ধাক্কা দিলে তারা গুরুতর আহত হয়। স্থানীয়ররা তাদেরকে উদ্ধার করে যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনলে কতর্ব্যরত ডাক্তার পিতাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পর ঘাতক কাভার্ ডভ্যানটি পালিয়ে যায়। এব্যাপারে কোতয়ালী থানায় একটি মামলা হয়েছে।