শনিবার, ১৮ Jul ২০২৬, ১০:১৮ অপরাহ্ন

শিরোনামঃ
এপস্টিনের সঙ্গে ইসরায়েলি ডিপ স্টেট ও মার্কিন গোয়েন্দাদের যোগসূত্র ছিল : ভ্যান্স যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে পাকিস্তানের জড়িয়ে পড়ার শঙ্কা হামলার শঙ্কায় কুয়েতে ফ্লাইটের সময়সূচি পরিবর্তন বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক-মহাসড়ক দ্রুত সংস্কারের নির্দেশ অর্থ পাচার না হলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অনেক সমস্যা সমাধান হয়ে যেত : প্রধানমন্ত্রী ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, ৮ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী ভাতা বেড়েছে চার ক্যাটাগরি মুক্তিযোদ্ধাদের বিমানের বহরে যুক্ত হবে বোয়িং ও এয়ারবাস মন্ত্রিসভায় ১ নভেম্বর জাতীয় যুব দিবস উদযাপনের সিদ্ধান্ত

রফিকের বাড়ির পেছন থেকে মরদেহটি উদ্ধার

সীতাকুণ্ডের ফৌজদারহাট এলাকা থেকে ফরিদুল আলম (৫৭) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৫ ডিসেম্বর) সকালে ফৌজদারহাট এলাকার রফিকের বাড়ির পেছন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ফরিদুল আলম বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় দোকান থেকে বের হয়ে আর বাসায় ফিরেননি বলে জানিয়েছে পুলিশ। ফরিদুল আলম ফৌজদারহাট এলাকার ফজলুল হকের ছেলে।-বাংলানিউজ

সীতাকুণ্ড থানার ডিউটি অফিসার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. শফিকুল ইসলাম জানান, শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে ফৌজদারহাট এলাকার রফিকের বাড়ির পেছন থেকে ফরিদুল আলমের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের পাশে একটি বিষের বোতল পাওয়া গেছে। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা তা বলা যাচ্ছে না।

 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com