শনিবার, ১৮ Jul ২০২৬, ১০:২০ অপরাহ্ন

শিরোনামঃ
এপস্টিনের সঙ্গে ইসরায়েলি ডিপ স্টেট ও মার্কিন গোয়েন্দাদের যোগসূত্র ছিল : ভ্যান্স যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে পাকিস্তানের জড়িয়ে পড়ার শঙ্কা হামলার শঙ্কায় কুয়েতে ফ্লাইটের সময়সূচি পরিবর্তন বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক-মহাসড়ক দ্রুত সংস্কারের নির্দেশ অর্থ পাচার না হলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অনেক সমস্যা সমাধান হয়ে যেত : প্রধানমন্ত্রী ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, ৮ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী ভাতা বেড়েছে চার ক্যাটাগরি মুক্তিযোদ্ধাদের বিমানের বহরে যুক্ত হবে বোয়িং ও এয়ারবাস মন্ত্রিসভায় ১ নভেম্বর জাতীয় যুব দিবস উদযাপনের সিদ্ধান্ত

ভ্রাম্যমাণ আদালতে ১০ মাদকসেবীকে কারাদণ্ড

নগরীর বিভিন্ন এলাকার ১০ মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত বৃহস্পতিবার নগরীর শহীদ লেন, আমানত শাহ মাজার, লালদীঘি ও স্টেশন এলাকা থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে আটককৃত ১০ মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতে উপস্থাপন করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মারজান হোসাইন তাদেরকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন। অভিযানে তাদের কাছ থেকে ৮শ’ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো কার্যালয়ের উপ-পরিচালক মো. রাশেদুজ্জামান দৈনিক আজাদীকে জানান, নগরীতে ভাসমান মাদকসেবীদের আনাগোনা রোধ করতে গত মাসে বেশ কয়েকটি অভিযান চালানো হয়েছে। মাদকসেবীদের আস্তানাগুলোতে অভিযান পরিচালনা করা হয়। বৃহস্পতিবার নগরীর কয়েকস্থান থেকে ১০ মাদকসেবীকে আমরা আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করেছি। নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com