শনিবার, ১৮ Jul ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
নেত্রকোনার পূর্বধলা উপজেলায় আন্তঃনগর ট্রেন হাওর এক্সপ্রেসের নিচে কাটা পড়ে চমু শেখ (৭৫) নামে এক বৃদ্ধ মারা গেছেন।
রোববার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার হিরনপুর ও শ্যামগঞ্জ রেল স্টেশনের মাঝামাঝি গোহালাকান্দা ইউনিয়নের খাগড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত চমু শেখ ওই এলাকার বাসিন্দা।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, চমু শেখ সকালে বাড়ির কাছে রেল লাইনে রৌদ্র পোহাচ্ছিলেন। সকাল সাড়ে ৯টার দিকে ঢাকাগামী হাওর এক্সপ্রেস হিরনপুর অতিক্রম করার সময় চমু শেখ কাটা পড়েন।
ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি মো. মাজহারুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”