শনিবার, ১৮ Jul ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন

শিরোনামঃ
এপস্টিনের সঙ্গে ইসরায়েলি ডিপ স্টেট ও মার্কিন গোয়েন্দাদের যোগসূত্র ছিল : ভ্যান্স যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে পাকিস্তানের জড়িয়ে পড়ার শঙ্কা হামলার শঙ্কায় কুয়েতে ফ্লাইটের সময়সূচি পরিবর্তন বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক-মহাসড়ক দ্রুত সংস্কারের নির্দেশ অর্থ পাচার না হলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অনেক সমস্যা সমাধান হয়ে যেত : প্রধানমন্ত্রী ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, ৮ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী ভাতা বেড়েছে চার ক্যাটাগরি মুক্তিযোদ্ধাদের বিমানের বহরে যুক্ত হবে বোয়িং ও এয়ারবাস মন্ত্রিসভায় ১ নভেম্বর জাতীয় যুব দিবস উদযাপনের সিদ্ধান্ত

অস্ত্রসহ আটক দুর্নীতি দমন কমিটির সভাপতি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার দুর্নীতি দমন কমিটির সভাপতি শাহ্ সিরাজুল ইসলামের (৫০) বাড়ি থেকে ৪টি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি। এসময় শাহ সিরাজুল ইসলামকে আটক করা হয়।

রোববার ভোরে উপজেলার গোপন সংবাদের ভিত্তিতে এসব অস্ত্র উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ১১, বিজিবির ভারপ্রাপ্ত এ্যাডজুটেন্ট ক্যাপ্টেন মো. জাহিদুল ইসলাম।

উদ্ধার করা দেশীয় অস্ত্রের মধ্যে রয়েছে ১টি এলজি বন্দুকসহ ৩টি দেশীয় তৈরি লম্বা বন্দুক। উদ্ধারকৃত অস্ত্র ও আটককৃত ব্যক্তিকে নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে।

নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহ আবদুল আজিজ আহাম্মদ বলেন, “দক্ষিণ বাইশারী ইউনিয়নে অভিযান চালিয়ে একজনকে আটক করেছি। এ সময় তার বাসভবন থেকে ৩টি দেশীয় তৈরি এবং ১টি এলজি রাইফেল উদ্ধার করা হয়েছে।’’

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আলমগীর হোসেন জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা করার পর অস্ত্রগুলো থানায় জমা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com