শনিবার, ১৮ Jul ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন

শিরোনামঃ
এপস্টিনের সঙ্গে ইসরায়েলি ডিপ স্টেট ও মার্কিন গোয়েন্দাদের যোগসূত্র ছিল : ভ্যান্স যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে পাকিস্তানের জড়িয়ে পড়ার শঙ্কা হামলার শঙ্কায় কুয়েতে ফ্লাইটের সময়সূচি পরিবর্তন বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক-মহাসড়ক দ্রুত সংস্কারের নির্দেশ অর্থ পাচার না হলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অনেক সমস্যা সমাধান হয়ে যেত : প্রধানমন্ত্রী ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, ৮ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী ভাতা বেড়েছে চার ক্যাটাগরি মুক্তিযোদ্ধাদের বিমানের বহরে যুক্ত হবে বোয়িং ও এয়ারবাস মন্ত্রিসভায় ১ নভেম্বর জাতীয় যুব দিবস উদযাপনের সিদ্ধান্ত

বাসে শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা

সিলেট থেকে সুনামগঞ্জের দিরাইগামী যাত্রীবাহী বাসে এক কলেজ শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টায় বাসের ড্রাইভার, কন্টাক্টর ও হেলপারকে আসামি করে দিরাই থানায় মামলা করা হয়েছে।

গতশনিবার (২৬ ডিসেম্বর) রাতে বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে মামলাটি করেন তরুণীর বাবা। তবে আজ রোববার (২৭ ডিসেম্বর) সকাল ৯টা পর্যন্ত অপরাধীদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

এর আগে শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সিলেটের লামাকাজী থেকে দিরাইয়ে আসার সময় দিরাই পৌরসভার সুজানগর গ্রামের পাশে যাত্রীবাহী বাসে একা পেয়ে চালক ও হেলপার ওই কলেজে ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করে। এসময় ওই ছাত্রী চলন্ত বাস থেকেই লাফিয়ে পড়ে। আহত অবস্থায় মেয়েটিকে দিরাই হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এ ঘটনায় নির্যাতিতার স্বজনসহ স্থানীয়রা রাতে দিরাই থানার সামনে বিক্ষোভ করে।

সুনামগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানান, নির্যাতিতার বাবা বাদী তিনজনকে আসামি করে মামলা করেছেন। ঘটনার সঙ্গে জড়িত সকল আসামিদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com