শনিবার, ১৮ Jul ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন

শিরোনামঃ
এপস্টিনের সঙ্গে ইসরায়েলি ডিপ স্টেট ও মার্কিন গোয়েন্দাদের যোগসূত্র ছিল : ভ্যান্স যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে পাকিস্তানের জড়িয়ে পড়ার শঙ্কা হামলার শঙ্কায় কুয়েতে ফ্লাইটের সময়সূচি পরিবর্তন বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক-মহাসড়ক দ্রুত সংস্কারের নির্দেশ অর্থ পাচার না হলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অনেক সমস্যা সমাধান হয়ে যেত : প্রধানমন্ত্রী ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, ৮ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী ভাতা বেড়েছে চার ক্যাটাগরি মুক্তিযোদ্ধাদের বিমানের বহরে যুক্ত হবে বোয়িং ও এয়ারবাস মন্ত্রিসভায় ১ নভেম্বর জাতীয় যুব দিবস উদযাপনের সিদ্ধান্ত

এ মাসেই আরও এক হাজার রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তর করা হবে

আগামী কয়েকদিনেই তাদের কক্সবাজারের ক্যাম্পগুলো থেকে ভাসানচরে সরিয়ে নেয়া হবে। আগেরবারের মতোই রোহিঙ্গাদের প্রথমে নেয়া হবে চট্টগ্রামে, পরে সেখানে থেকে নেয়া হবে ভাসানচরে।

রয়টার্সকে অতিরিক্ত প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ সামসুদ্দৌজা জানান, কোন রোহিঙ্গাকেই ইচ্ছার বিরুদ্ধে স্থানান্তর করা হচ্ছে না। যদিও বেশ কিছু মানবাধিকার সংস্থা বাংলাদেশ সরকারকে এই প্রক্রিয়া বন্ধের আহবান জানিয়ে আসছে। তবে পররাষ্ট্রমন্ত্রী একেএম আবদুল মোমেন বেশ কয়েকবার বলেছেন, কাউকে তাদের ইচ্ছার বিরুদ্ধে সেখানে নেয়া হচ্ছে না।

চলতি মাসের শুরুতে প্রথম ধাপে ১ হাজার ৬৪২ জন রোহিঙ্গাকে নিয়ে ভাসানচরে পৌঁছায় নৌবাহিনীর জাহাজ। গত ৪ ডিসেম্বর ৩৬৮ জন পুরুষ, ৪৬৪ জন নারী ও ৮১০ জন শিশুকে নিয়ে জাহাজটি ভাসানচরে পৌঁছায়।

সরকারের নিজস্ব অর্থায়নে ২ হাজার ৩১২ কোটি টাকা ব্যয়ে প্রায় ১৩ হাজার একর আয়তনের চরটি ১২০টি গুচ্ছগ্রামের অবকাঠামো তৈরি করা হয়। যেখানে এক লাখের বেশি মানুষের আবাসনের ব্যবস্থা করা হয়েছে। প্রতিটি গুচ্ছগ্রামে রয়েছে ১২টি হাউজ এবং চারতলাবিশিষ্ট ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র। পাকা দেয়ালের ওপর টিনের শেডের প্রতিটি হাউজে রয়েছে ১৬টি করে কক্ষ। প্রতিটি কক্ষে চারজনের একটি পরিবারের থাকার ব্যবস্থা। দ্বীপের ১৭০২ একর জমির চারপাশে উঁচু বাঁধ নির্মাণ করা হয়েছে জোয়ার ও জলোচ্ছ্বাসের ঝুঁকি থেকে রক্ষার জন্য।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com