শনিবার, ১৮ Jul ২০২৬, ০৭:২২ অপরাহ্ন

শিরোনামঃ
এপস্টিনের সঙ্গে ইসরায়েলি ডিপ স্টেট ও মার্কিন গোয়েন্দাদের যোগসূত্র ছিল : ভ্যান্স যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে পাকিস্তানের জড়িয়ে পড়ার শঙ্কা হামলার শঙ্কায় কুয়েতে ফ্লাইটের সময়সূচি পরিবর্তন বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক-মহাসড়ক দ্রুত সংস্কারের নির্দেশ অর্থ পাচার না হলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অনেক সমস্যা সমাধান হয়ে যেত : প্রধানমন্ত্রী ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, ৮ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী ভাতা বেড়েছে চার ক্যাটাগরি মুক্তিযোদ্ধাদের বিমানের বহরে যুক্ত হবে বোয়িং ও এয়ারবাস মন্ত্রিসভায় ১ নভেম্বর জাতীয় যুব দিবস উদযাপনের সিদ্ধান্ত

ক্রোয়েশিয়ায় ৫.২ মাত্রার ভূমিকম্প

ক্রোয়েশিয়ার মধ্যাঞ্চলে ও রাজধানী জাগ্রেবে সোমবার ভোরে ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্র (ইএমএসসি) জানিয়েছে, প্রাথমিক খবরে হতাহতের কোনও ইঙ্গিত পাওয়া যায়নি। খবর এএফপি’র।
ইএমএসসি জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সিসাক শহর থেকে প্রায় ৫০ কিলোমিটার দক্ষিণে। এখানে প্রায় ৩৫ হাজার লোকের বসবাস।
ক্রোয়েশিয়ান সেইজমোলজিকাল ইনস্টিটিউটের প্রধান ক্রেসিমির কুক জাতীয় টেলিভিশনকে (এইচআরটি) বলেন,‘আমাদের কাছে এখনও ক্ষয়ক্ষতির কোনো খবর আসেনি।” তবে স্থানীয় গণমাধ্যম সিসাকের ভবনগুলোর কিছু ক্ষতি হওয়ার খবর জানিয়েছে।
গত মার্চ মাসে জাগ্রেবে ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে কিছু ভবনের ক্ষতি হয়েছিল।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com