শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) থেকে কার্যকর হচ্ছে বিদেশে যাত্রীদের করোনা পরীক্ষার নতুন ফি। করোনা পরীক্ষার পূর্ব নির্ধারিত ফি ১ হাজার ৫০০ টাকা থেকে কমিয়ে ৩০০ টাকা ধার্য করেছে স্বাস্থ্য বিভাগ।
বুধবার (৩০ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, বিদেশগামী যাত্রীদের করোনা পরীক্ষার ফি দেড় হাজার টাকা ছিল। তা কমিয়ে এখন ৩০০ টাকা ধার্য করা হয়েছে।
এর আগে ১৭ ডিসেম্বর চট্টগ্রাম সার্কিট হাউসে আয়োজিত এক সভায় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নান বিদেশে যাওয়ার আগে যাত্রীদের করোনা পরীক্ষার ফি কমানোর কথা জানিয়েছিলেন।