শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০১:৪২ অপরাহ্ন

লকডাউনে ভ্রমণের ছবি ফাঁস, বিপদে কানাডার অর্থমন্ত্রী

করোনা সংক্রমণ রোধে আরোপিত কঠোর লকডাউন চলাকালে অপ্রয়োজনীয় ভ্রমণ পরিহারে দেশবাসীকে আহ্বান জানান তিনি। এরপরই নিজেই পারিবারিকভাবে গত ১৩ ডিসেম্বর ক্যারিবীয় দ্বীপ সেন্ট বার্টসে ভ্রমণে যান রড ফিলিপস। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভ্রমণের ছবি ফাঁস হওয়ার পরই তিনি পদত্যাগ করেন।দেশে ফিরেই টরোন্টো পিয়ারসন বিমানবন্দরে অন্টারিওর সাবেক অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘অবশ্যই আমি বড় ভুল করেছি এবং তার জন্য জবাবদিহি করব। আমি এমন সময় ভ্রমণে গিয়েছি যখন সেটা উচিত ছিল না। এ নিয়ে আমি কোনও অজুহাত দেখাব না।’

অন্টারিওতে সম্প্রতি করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় লকডাউন জারি করে কর্তৃপক্ষ। সব ধরনের ভ্রমণেও নিষেধাজ্ঞা জারি করে কানাডা সরকার।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com