শনিবার, ১৮ Jul ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন

শিরোনামঃ
এপস্টিনের সঙ্গে ইসরায়েলি ডিপ স্টেট ও মার্কিন গোয়েন্দাদের যোগসূত্র ছিল : ভ্যান্স যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে পাকিস্তানের জড়িয়ে পড়ার শঙ্কা হামলার শঙ্কায় কুয়েতে ফ্লাইটের সময়সূচি পরিবর্তন বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক-মহাসড়ক দ্রুত সংস্কারের নির্দেশ অর্থ পাচার না হলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অনেক সমস্যা সমাধান হয়ে যেত : প্রধানমন্ত্রী ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, ৮ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী ভাতা বেড়েছে চার ক্যাটাগরি মুক্তিযোদ্ধাদের বিমানের বহরে যুক্ত হবে বোয়িং ও এয়ারবাস মন্ত্রিসভায় ১ নভেম্বর জাতীয় যুব দিবস উদযাপনের সিদ্ধান্ত

ট্রাম্পের ভিটো উড়িয়ে প্রতিরক্ষা ব্যয় বিল পাশ

এর আগে কংগ্রেসে প্রস্তাবিত বিলে আট বার ভিটো দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। প্রতিবারেই সেই বিল আটকে গিয়েছে। এখন ট্রাম্পের দিন গিয়াছে। নির্বাচনে পরাজয় তিনি নিজে না-মানলেও দেশবাসী ও প্রশাসন মেনে নিয়েছে। এ বার তাই ‘পরাজিত’ প্রেসিডেন্টের ভিটো অগ্রাহ্য করে ন্যাশনাল ডিফেন্স অথরাইজেশন অ্যাক্ট (এনডিএএ) পাশ করিয়ে দিলেন কংগ্রেসের সদস্যরা। এই বিলের অংশ হিসেবেই পাশ হয়ে গেল চিনের প্রতি আহ্বান জানিয়ে আনা প্রস্তাব—  লাদাখে ভারতের সঙ্গে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা থেকে সেনা ফিরিয়ে নাও, আগ্রাসন বন্ধ কর।

প্রেসিডেন্টের ভিটো অগ্রাহ্য করে আইন পাশ করাতে কংগ্রেসের দুই কক্ষেই বিলটিকে দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতায় পাশ করানো প্রয়োজন। বিরোধী ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত হাউজ় অব রিপ্রেজ়েন্টেটিভ-এ ৭৪ হাজার কোটি ডলারের এই প্রতিরক্ষা ব্যয় বিল শুক্রবার আলোচনার পরে পর্যাপ্ত গরিষ্ঠতা নিয়েই পাশ হয়। কৌতূহল ছিল, ট্রাম্পের দল রিপাবলিকান-নিয়ন্ত্রিত সেনেটের সদস্যরা কী সিদ্ধান্ত নেন তা নিয়ে। কারণ ট্রাম্প জানিয়েছিলেন, দ্বিদলীয় ভাবে বিলটি পেশ হলেও আমেরিকার নিরাপত্তার পক্ষে এটি ক্ষতিকর হবে বলে তাঁর বিশ্বাস। তাই তিনি বিলে ভিটো দিয়েছিলেন। কিন্তু শুক্রবার সেনেটে ৮১-১৩ ভোটে পাশ হয়ে যায় প্রতিরক্ষা বরাদ্দ বিল।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com