শনিবার, ১৮ Jul ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন

শিরোনামঃ
এপস্টিনের সঙ্গে ইসরায়েলি ডিপ স্টেট ও মার্কিন গোয়েন্দাদের যোগসূত্র ছিল : ভ্যান্স যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে পাকিস্তানের জড়িয়ে পড়ার শঙ্কা হামলার শঙ্কায় কুয়েতে ফ্লাইটের সময়সূচি পরিবর্তন বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক-মহাসড়ক দ্রুত সংস্কারের নির্দেশ অর্থ পাচার না হলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অনেক সমস্যা সমাধান হয়ে যেত : প্রধানমন্ত্রী ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, ৮ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী ভাতা বেড়েছে চার ক্যাটাগরি মুক্তিযোদ্ধাদের বিমানের বহরে যুক্ত হবে বোয়িং ও এয়ারবাস মন্ত্রিসভায় ১ নভেম্বর জাতীয় যুব দিবস উদযাপনের সিদ্ধান্ত

স্বাধীনতা স্তম্ভ নির্মাণ প্রকল্পের কাজ যথাসময়ে সমাপ্ত করার সুপারিশ সংসদীয় কমিটির

স্বাধীনতা স্তম্ভ নির্মাণ প্রকল্পের কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে সুপারিশ করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
কমিটির সভাপতি শাজাহান খানের সভাপতিত্বে সংসদ ভবনে আজ অনুষ্ঠিত সভায় এ সুপারিশ করা হয়।
সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা স্তম্ভ নির্মাণ প্রকল্প পরিদর্শন করে নভায় কাজের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করা হয়। সেখানে হেলিপ্যাড সুবিধা রাখার সুপারিশ করা হয়।
কমিটির সদস্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মে হক, রাজি উদ্দিন আহমেদ, মেজর (অবঃ) রফিকুল ইসলাম, বীর উত্তম, এ বি তাজুল ইসলাম, কাজী ফিরোজ রশীদ এবং ওয়ারেসাত হোসেন বেলাল সভায় অংশগ্রহণ করেন।
সভায় কমিটির ১৬তম বৈঠকের সিদ্ধান্ত বাস্তবায়ন অগ্রগতি, মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নিষ্কন্টক জমিবা সম্পত্তি অথবা অবকাঠামোর পরিমাণ কত এবং এর সুষ্ঠু ব্যবস্থাপনায় নতুন পরিকল্পনার বিষয়ে আলোচনা করা হয়।
এছাড়া ৪নং সাব-কমিটির চুড়ান্ত প্রতিবেদন উপস্থাপন, বীর মুক্তিযোদ্ধার সংজ্ঞা নির্ধারণ, ঢাকাস্থ সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা স্তম্ভ নির্মাণের অগ্রগতির বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় ১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণার্থে গঠিত মুক্তিযোদ্ধা কল্যাণ কমপ্লেক্স ফান্ডের সমুদয় অর্থের হিসাব আগামী বৈঠকে উপস্থাপনের জন্য সুপারিশ করা হয়।
সভায় মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছে বিশ্বের সে সব দেশ হতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে মুক্তিযোদ্ধার সংজ্ঞা সম্বলিত তথ্য উপাত্ত সংগ্রহ করে বীর মুক্তিযোদ্ধার সংজ্ঞা নির্ধারণে কমিটি সুপারিশ করে।
সভায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, বিভিন্ন সংস্থা প্রধানসহ মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ঠ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com