রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন

শিরোনামঃ
পাকিস্তানে পুলিশ চেকপোস্টে গাড়িবোমা হামলা, নিহত ১১ নেপালে বন্যার এক মাস : এখনও নিখোঁজ ৫ হাজারের বেশি মানুষ ঢাকায় জাসদ কার্যালয় থেকে আ. লীগ সন্দেহে ২৮০ জনকে আটক দায়িত্বে অবহেলা ও ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ যুক্তরাষ্ট্র সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী

জনগণের সহযোগিতা নিয়ে খাল উদ্ধার করা হবে -মেয়র আতিকুল ইসলাম

আজ সোমবার (৪ঠা জানুয়ারি) সকাল এগারোটায় ইব্রাহিমপুর খাল উদ্ধার অভিযানে এমন হুঁশিয়ারি দেন তিনি।

মেয়র আতিকুল বলেন, জনগণের সহযোগিতা নিয়ে খাল উদ্ধার করা হবে। পানি প্রবাহের জন্য খাল উদ্ধারের বিকল্প নেই। উচ্ছেদের পর পাড় বাঁধাই করে খালের পাড়ে গাছ লাগানো হবে।

মেয়র বলেন, প্রয়োজনে সাইকেল চলাচলের পথ তৈরি করা হবে। খালের আশপাশের অবৈধ স্থাপনা, দোকানপাট, বহুতল ভবন উচ্ছেদ করা হয়। সেইসঙ্গে খাল পরিষ্কার কার্যক্রম পরিচালনা করে উত্তর সিটি করপোরেশন।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেন, খালের পাশে ‍সিএস দাগ দেখে জায়গা নির্ধারন তরে দিবে ডিসি অফিসের সাথে আমার এ রকমই কথা হয়েছে। কাজ শুরু করে দিয়েছি অলরেডি। সীমানার মধ্যে স্থাপনা উচ্ছেদ করতে পিছপা হবেনা ডিএনসিসি। যত ক্ষমতাবানই এর থাকুক না কেন, কোন রকম ছাড় বা দয়া করা হবে না।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com