শনিবার, ১৮ Jul ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন

শিরোনামঃ
এপস্টিনের সঙ্গে ইসরায়েলি ডিপ স্টেট ও মার্কিন গোয়েন্দাদের যোগসূত্র ছিল : ভ্যান্স যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে পাকিস্তানের জড়িয়ে পড়ার শঙ্কা হামলার শঙ্কায় কুয়েতে ফ্লাইটের সময়সূচি পরিবর্তন বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক-মহাসড়ক দ্রুত সংস্কারের নির্দেশ অর্থ পাচার না হলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অনেক সমস্যা সমাধান হয়ে যেত : প্রধানমন্ত্রী ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, ৮ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী ভাতা বেড়েছে চার ক্যাটাগরি মুক্তিযোদ্ধাদের বিমানের বহরে যুক্ত হবে বোয়িং ও এয়ারবাস মন্ত্রিসভায় ১ নভেম্বর জাতীয় যুব দিবস উদযাপনের সিদ্ধান্ত

মানবকল্যাণে সব সময় কাজ করে বিএনপি : রিজভী

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জেল-জুলুম-নির্যাতন উপেক্ষা করে সব সময় মানবকল্যাণে কাজ করে যাচ্ছে বিএনপি।

রিজভী রোববার দিবাগত রাতে শ্যামলী, আদাবর ও মোহাম্মদপুর এলাকায় শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণকালে এসব কথা বলেন।রিজভী বলেন, ‘বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া যখন মুক্ত ছিলেন, প্রতি বছরই তিনি শীতার্ত মানুষের পাশে দাঁড়াতেন, শীতবস্ত্র বিতরণ করতেন। আজ

তিনি গৃহবন্দি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ১/১১ সরকারের নির্যাতনের শিকার হয়ে বর্তমানে বিদেশে আছেন। তাঁদের পক্ষ থেকে আমরা শীতার্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি। নানা নিপীড়ন-নির্যাতন সহ্য করেও মানব কল্যাণে কাজ করে যাচ্ছি আমরা। অথচ সরকার অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছে না। শীতে কাঁপছে উত্তরাঞ্চল। কোনও মন্ত্রী-এমপিদের সেখানে সহায়তা করতে দেখছি না।’

শীতবস্ত্র বিতরণের সময় আরো  উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, সহ-প্রচার সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, ছাত্রদল নেতা জুয়েল, ডা. আউয়ালসহ নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com